যেকোনো ফোনে ভালো ছবি তুলব কীভাবে
· Prothom Alo

প্রতিবছর নতুন ফোনে উন্নত ক্যামেরা ও ছবি সুন্দর করার প্রযুক্তি যুক্ত হচ্ছে। কিন্তু আমরা অনেকে শুধু ফোনের ক্যামেরা চালু করে ছবি তুলে ফেলি। এখনকার ফোনগুলো আলো বা রঙের হিসাব নিজেরাই বুঝে নেয় ও সুন্দর ছবি তুলে দেয়। তবে ছবি তোলার সময় সামান্য কয়েক সেকেন্ড বাড়িয়ে অ্যাপের বিশেষ অপশনগুলো ব্যবহার করলে ছবি অনেক সুন্দর হয়।
পিক্সেল, স্যামসাং বা আইফোনে এ রকম অনেক প্রয়োজনীয় ফিচার দেওয়া থাকে। সঠিক নিয়ম জানলে ফোনের সাধারণ ছবিকে চমৎকার করে তোলা যায়।
Visit esporist.org for more information.
গুগল পিক্সেল ক্যামেরা ব্যবহারের সহজ উপায়
পিক্সেল ফোনের ক্যামেরায় ছবি তোলার বাটনের নিচে অনেকগুলো মোড থাকে। ডানে বা বাঁয়ে সোয়াইপ করলে এগুলো পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হলো ‘নাইট সাইট’ (Night Sight)। এটি কম আলোতে একের পর এক ছবি তুলে সেগুলোকে মিলিয়ে অনেক পরিষ্কার ছবি তৈরি করে। এমনকি রাতের আকাশের তারার ছবি তুলতেও এটি ব্যবহার করা যায়। আর ‘পোর্ট্রেট’ (Portrait) মোড দিয়ে পেছনের অংশটুকু প্রয়োজনমতো ঝাপসা (ব্লার) করে সুন্দর ছবি তোলা যায়।
যেকোনো মোডেই ক্যামেরার স্লাইডার আইকনে চাপ দিয়ে ছায়া, আলোর পরিমাণ (এক্সপোজার) এবং রঙের ভারসাম্য (হোয়াইট ব্যালান্স) নিজে ঠিক করে নেওয়া যায়। পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গেই স্ক্রিনে দেখা যায়।
এ ছাড়া নির্দিষ্ট মানুষ বা জিনিসের ওপর চাপ দিয়ে ফোকাস লক করে রাখা যায়। আইএসও কম–বেশি করে প্রয়োজনমতো আলো নিয়ন্ত্রণ করা যায় ও শাটার স্পিড দিয়ে চলন্ত বস্তুর নিখুঁত ছবি বা আলোর চমৎকার রেখা (লাইট ট্রেইল) ধারণ করা যায়।
ক্যামেরার সেটিংস অপশনে ‘টপ শট’ (Top Shot) নামে একটি ফিচার থাকে। এটি ছবি তোলার সময় ছোট্ট একটি ভিডিও ক্লিপ রেকর্ড করে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার মধ্য থেকে সবচেয়ে ভালো ছবিটিকে আলাদা করে দেয়। পাশাপাশি ‘মোশন ফটো’ (Motion Photo) দিয়ে ছবির সঙ্গে কয়েক সেকেন্ডের ভিডিও ধারণ করা যায়।
সেটিংসের ভেতরের তিন ডট আইকনে গিয়ে ‘গ্রিড’ ও ‘ফ্রেমিং হিন্টস’ চালু করা যায়। এটি স্ক্রিনে সোজা দাগ বা সংকেত দেখিয়ে ক্যামেরা সোজা ও সঠিক ফ্রেমে রাখতে সাহায্য করে। আর ‘আলট্রা এইচডিআর’ (Ultra HDR) চালু রাখলে ছবির গাঢ় অংশে বেশি তথ্য পাওয়া যায়। এতে ছবির সামগ্রিক রং অনেক বেশি উজ্জ্বল ও স্পষ্ট দেখায়।
অনুমতি না নিয়ে কারও ছবি পোস্ট করা কি অভদ্রতাস্যামসাং গ্যালাক্সি ক্যামেরা ব্যবহারের সহজ উপায়
স্যামসাং গ্যালাক্সি ফোনে ক্যামেরা চালু করলে নিচের দিকে বিভিন্ন মোড পাওয়া যায়, যা আঙুল দিয়ে সোয়াইপ করে বদলে নেওয়া যায়। ‘ফটো’ অপশনের পাশে থাকা ‘পোর্ট্রেট’ (Portrait) মোড ব্যবহার করে ছবির মূল মানুষ বা জিনিসটি স্পষ্ট রেখে পেছনের অংশটুকু প্রয়োজনমতো ঝাপসা (ব্লার) করা যায়।
‘মোর’ (More) অপশনে গেলে প্যানোরামা বা স্লো-মোশনের মতো অনেক মোড পাওয়া যায়। এর মধ্যে একটি হলো ‘ফুড’ (Food) মোড। এটি দিয়ে খাবারের ছবি তুললে ফোনের ক্যামেরা চমৎকারভাবে রং ঠিক করে খাবারকে আরও আকর্ষণীয় ও সুস্বাদু দেখায়।
‘প্রো’ (Pro) অপশনে গেলে ছবি তোলার সবকিছু হাত দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। এখানে আলোর সংবেদনশীলতা (ISO), শাটার স্পিড, আলোর পরিমাণ (Exposure) এবং রঙের মান হাত দিয়ে কম-বেশি করা যায়। এর ‘অটো ফোকাস’ ফিচারটি ছবির মূল বিষয়কে সব সময় স্পষ্ট রাখে। তবে চাইলে নিজে ট্যাপ করেও ফোকাস ঠিক করা সম্ভব।
প্রো মোডের ওপরের ডান দিকের বিশেষ আইকন ব্যবহার করে ছবিতে আলোর মাত্রা সঠিক আছে কি না, তা আগে থেকেই মেপে নেওয়া যায়।
ক্যামেরার সেটিংসে গিয়ে সরাসরি বিভিন্ন ফিল্টার যুক্ত করা সম্ভব। এ ছাড়া ‘শট সাজেশন্স’ (Shot Suggestions) চালু রাখলে ক্যামেরা নিজেই স্ক্রিনে ইঙ্গিত দিয়ে সেরা ছবি তোলার দিকনির্দেশনা দেয়। আর ‘কম্পোজিশন গাইড’ চালু করলে স্ক্রিনে সোজা দাগ চলে আসে, যা ছবির ফ্রেম সোজা ও সুন্দর রাখতে সাহায্য করে।
বাড়ি পরিষ্কার করতে গিয়ে হারিয়ে যাওয়া পিকাসোর আঁকা ছবি উদ্ধারআইফোন ক্যামেরা ব্যবহারের সহজ উপায়
আইফোনে ছবি তোলার জন্য মূল ক্যামেরা অ্যাপেই বেশ কিছু কার্যকর টুল রয়েছে। অ্যাপটি চালু করে ডানে বা বাঁয়ে সোয়াইপ করলেই বিভিন্ন ফটো ও ভিডিও মোডে যাওয়া যায়। এর মধ্যে ‘পোর্ট্রেট’ (Portrait) মোড দিয়ে পেছনের অংশটুকু হালকা ঝাপসা (ব্লার) করে সুন্দর ছবি তোলা যায়।
ছবি তোলার সময় নিচের বিশেষ আইকনে চাপ দিলে বাড়তি কিছু অপশন যুক্ত হয়। এর মাধ্যমে ছবির উজ্জ্বলতা বা অন্ধকার অংশ (Exposure) ও পেছনের অংশ কতটা ঝাপসা হবে (Depth) তা নিজে ঠিক করে নেওয়া যায়।
এই অপশনগুলোর মধ্যে ‘স্টাইলস’ (Styles) ব্যবহার করে ছবির রং গরম (Warm), ঠান্ডা (Cool) বা আকর্ষণীয় (Vivid) করা যায়, যা ছবি তোলার সঙ্গে ছবির ওপর কাজ করে। এ ছাড়া ‘ফিল্টার’ (Filters) থেকে নানা ধরনের ফিল্টার বেছে নিয়ে ছবির চেহারা বদলে ফেলা সম্ভব, যা ছবি তোলার পরও পরিবর্তন বা বাদ দেওয়া যায়।
ছবি তোলার সুবিধার্থে স্ক্রিনের নির্দিষ্ট স্থানে আঙুল দিয়ে চেপে ধরে রাখলে সেখানকার আলো ও ফোকাস আটকে (Lock) থাকে। এতে ক্যামেরা নাড়ালেও ফোকাস সরে যায় না।
আইফোনের মূল সেটিংসে গিয়ে ‘ক্যামেরা’ অপশনে ঢুকলে ‘গ্রিড’ এবং ‘লেভেল’ চালু করা যায়। এটি স্ক্রিনে সোজা রেখা দেখিয়ে ছবির ফ্রেম সোজা ও সমান্তরাল রাখতে সাহায্য করে।
অন্যান্য অ্যান্ড্রয়েড ফোনেও ক্যামেরা অ্যাপের ভেতরে প্রো মোড, নাইট মোড বা গ্রিড অপশনগুলো প্রায় একই নিয়মে পাওয়া যায়। কেবল ক্যামেরার সেটিংসে গিয়ে কিছুটা খুঁজে নিয়ে এসব ফিচার ব্যবহার করলেই সেরা ছবি তোলা সম্ভব।
সূত্র: পপুলার সায়েন্সসোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার আগে যে তথ্যগুলো মুছে ফেলা জরুরি