মানবদেহের ছাঁকনি বলা হয় ‘বৃক্ক’কে। বিজ্ঞান: অধ্যায়–৫। জুনিয়র বৃত্তি পরীক্ষা–২০২৬
· Prothom Alo

বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
Visit mchezo.co.za for more information.
অধ্যায়–৫
নিচের উদ্দীপকের আলোকে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সাইফ সাহেবের ফলের দোকান আছে। তিনি কাঁচা ফলগুলো পাকাতে একধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করেন।
১. রাসায়নিক পদার্থটির নাম কী?
ক. অক্সিন খ. ইথিলিন
গ. জিব্বেরেলিন ঘ. অ্যাবসিসিক অ্যাসিড
২. উক্ত রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য—
i. শাখা কলমে মূল গজায় ii. পাতা ও মূলে দেখা যায়
iii. চারা গাছের কাণ্ডের বৃদ্ধি ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৪. মস্তিষ্কের প্রধান অংশ কোনটি?
ক. সেরিব্রাম খ. সেরিবেলাম
গ. থ্যালামাস ঘ. হাইপোথ্যালামাস
৫. লঘু মস্তিষ্কের কয়টি অংশ থাকে?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৬. ফ্লোরিজেন—
i. পত্রে উত্পন্ন হয় ii. উদ্ভিদে ফুল উত্পন্ন করে
iii. পত্রমূলে উত্পন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭. উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে
i. কীটপতঙ্গ ii. আলো
iii. অভিকর্ষ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. প্রধান রেচন অঙ্গ কোনটি?
ক. বৃক্ক খ. যকৃৎ
গ. ফুসফুস ঘ. চর্ম
৯. মূত্র তৈরির কারখানা কোনটি?
ক. বৃক্ক খ. যকৃৎ
গ. ফুসফুস ঘ. চর্ম
১০. কোনটিকে মানবদেহের ছাঁকনি বলা হয়?
ক. বৃক্ক খ. যকৃৎ
গ. ফুসফুস ঘ. চর্ম
১১. রেচনতন্ত্রের প্রধান অংশ কোনটি?
ক. বৃক্ক খ. মূত্রনালি
গ. মূত্রথলি ঘ. ফুসফুস
১২. আমাদের দেহে বর্জ্য তৈরি করে কোনটি?
ক. বৃক্ক খ. যকৃৎ
গ. ফুসফুস ঘ. চর্ম
১৩. রেচন অঙ্গ হলো—
i. ফুসফুস ii. চর্ম
iii. বৃক্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
১. খ ২. গ ৩. খ ৪. ক ৫. খ ৬. ঘ ৭. গ ৮. ক ৯. ক ১০. ক ১১. ক ১২. খ ১৩. ঘ
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা