এআইয়ের অপব্যবহার সাইবার হামলার নতুন ঝুঁকি তৈরি করছে: সফোস

· Prothom Alo

সাইবার অপরাধীরা এখন শুধু এআই নিয়ে পরীক্ষা করছে না, বরং সাইবার হামলায় এআই ব্যবহার করছে। এআই ব্যবহারের ফলে সাইবার হামলার কাজ কয়েক সপ্তাহ থেকে কয়েক দিনে নেমে আসছে। শুধু তা–ই নয়, সাইবার অপরাধীরা নতুন কৌশলে হামলার পাশাপাশি পুরোনো কৌশলগুলোও কাজে লাগিয়ে আগের চেয়ে দ্রুত, কার্যকর এবং সংগঠিতভাবে সাইবার হামলা চালাচ্ছে। নিজেদের ‘এআই সিকিউরিটি ২০২৬’ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান সফোস। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতেএসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সফোসের প্রতিবেদনের তথ্যমতে, সম্প্রতি ‘এসটিএসি৬৯৯৪’ নামের একটি প্রচারণা শনাক্ত করেছে সফোস, যেখানে হামলাকারীরা একটি প্রতিষ্ঠানের নেটওয়ার্কের ভেতরে সফটওয়্যার ডেভেলপমেন্ট অপারেশন চালিয়েছে। প্রতিষ্ঠানে এআই ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে নতুন ঝুঁকিও বাড়ছে। কোডিং এজেন্ট, অ্যাসিস্ট্যান্ট এবং ওপেন-ওয়েট মডেলগুলো গুরুত্বপূর্ণ সিস্টেমে প্রবেশাধিকার পাওয়ার কারণে হামলাকারীরা এসব সিস্টেমের ক্রেডেনশিয়াল, অ্যাক্সেস পারমিশন, ওঅথ কানেকশন এবং এপিআই কী লক্ষ্য করে সাইবার হামলা চালাচ্ছে।

Visit arroznegro.club for more information.

সফোসের প্রধান কারিগরি কর্মকর্তা জন পিটারসন জানান, হামলাকারীদের প্রথমে সিস্টেমে প্রবেশ করতে হয়, এরপর তারা তথ্য চুরি করে থাকে। আর তাই এআইকে বর্তমানে সাইবার হামলার কার্যক্রমের গতি বাড়ানোর শক্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে নিরাপত্তা দলগুলোর হাতে প্রতিক্রিয়া জানানোর সময় কমে যাচ্ছে।

এআইচালিত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ও ডিপফেক প্রতারণাকে আরও বিশ্বাসযোগ্য, সস্তা ও ব্যাপক করছে। এর ফলে ভুয়া এআই বিনিয়োগ প্ল্যাটফর্মে প্রতারণার পাশাপাশি ডেভেলপার টুল, ক্রেডেনশিয়াল, মডেল ওয়েট, ট্রেনিং ডেটা এবং এমসিপি সার্ভারও সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে।

Read full story at source