ফলাফল প্রকাশের পরদিন চট্টগ্রামে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
· Prothom Alo

এসএসসির ফলাফল প্রকাশের পরদিন আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকা থেকে এক শিক্ষার্থীর (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে বাড়ির একটি কক্ষে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর তাঁরা থানায় খবর দিলে বাকলিয়া থানার পুলিশ লাশটি উদ্ধার করে। ওই শিক্ষার্থী চলতি বছর নগরের একটি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।
পরিবারের বরাতে পুলিশ জানায়, পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর থেকে সে হতাশাগ্রস্ত ছিল। আজ সকালে সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা পুলিশের।
Visit afrikasportnews.co.za for more information.
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, ধারণা করা হচ্ছে, পরীক্ষার ফল খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।