একঝলক (২ আগস্ট ২০২৬)

· Prothom Alo

কাঁকরোলের ফলন বাড়াতে পরাগায়ন করছেন কৃষক। সারোটিয়া, বগুড়া, ২ আগস্টগিরগিটির ছানা শিকার করেছে মাছরাঙা পাখিটি। রাজাবাড়ি, শ্রীপুর, গাজীপুর, ২ আগস্টভোরের আলো ফুটতেই কাজের সন্ধানে বাড়ি থেকে বের হয়েছেন এক দিনমজুর। গাবতলী, বগুড়া, ২ আগস্টবনাঞ্চলে প্রাকৃতিক খাবারের সংকট। তাই লোকালয়ে এসে খাবার খুঁজছে একটি বানর। গাড়ারণ, গাজীপুর, ২ আগস্টহাকালুকি হাওরে মাছ ধরতে এসেছেন এক জেলে। কুলাউড়া, মৌলভীবাজার, ২ আগস্টনতুন বাসা নিরাপদ কি না, তা পরখ করছে একটি পাখি। আজমেরু, মৌলভীবাজার, ২ আগস্টসকালের মেঘলা আকাশে নদীতীরে বসে আছে পাখিরা। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২ আগস্টকাপ্তাই হ্রদের পাড়ের ঝোপে ওত পেতে বসে আছে একটি কানি বক। ব্রাহ্মণটিলা, রাঙামাটি, ২ আগস্টরোদে ধান শুকাতে ব্যস্ত এক নারী। কুমার ধনপাড়া, খাগড়াছড়ি, ২ আগস্টটানা বৃষ্টিতে বেড়েছে কাপ্তাই হ্রদের পানি। রাঙামাটির রিজার্ভ বাজার এলাকার পুরোনো জেলেপাড়ার দ্বীপসংলগ্ন বসতবাড়িগুলো ডুবো ডুবো অবস্থায় রয়েছে। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২ আগস্ট

Visit extonnews.click for more information.

Read full story at source