ঢাবি আইবিএতে দুটি সাপ্তাহিক কোর্স, ২ বছরের কাজের অভিজ্ঞতায় করা যাবে আবেদন
· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) দীর্ঘদিন ধরে দেশে দক্ষ ও পেশাদার মানবসম্পদ তৈরিতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। পরিবর্তিত বৈশ্বিক ও বৈচিত্র্যময় ব্যবসায়িক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এবং ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আইবিএ নিয়মিতভাবে শর্ট কোর্স ও ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় পেশাজীবীদের জন্য আইবিএ শুরু করছে দুটি উইকএন্ড শর্ট কোর্স প্রোগ্রাম। কোর্স পরিচালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং দেশের অন্যান্য খ্যাতনামা বিজনেস স্কুলের শিক্ষকেরা। পাশাপাশি করপোরেট ও ইন্ডাস্ট্রি লেভেলের অভিজ্ঞ ও শীর্ষস্থানীয় পেশাজীবীরা রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করবেন।
Visit umafrika.club for more information.
কানাডায় পড়তে গেলে মানতে হবে নতুন নিয়ম, স্টাডি পারমিটে বাড়তি নজরদারিব্র্যান্ড ম্যানেজমেন্ট
বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে একটি পণ্যের সাফল্য বা স্থায়িত্ব অনেকটাই নির্ভর করে তার সঠিক ব্র্যান্ডিং এবং মার্কেটিং কৌশলের ওপর। আইবিএর ব্র্যান্ড ম্যানেজমেন্ট কোর্সটি অংশগ্রহণকারীদের আধুনিক ব্র্যান্ডিং কৌশল, কাস্টমার সাইকোলজি এবং বাজারজাতকরণ নীতি সম্পর্কে গভীর ধারণা প্রদান করবে। কোর্সের লক্ষ্য পেশাজীবীদের আধুনিক ব্র্যান্ড কৌশল, পজিশনিং, কাস্টমার ইকুইটি এবং ডিজিটাল ব্র্যান্ডিং সম্পর্কিত কার্যকর ধারণা প্রদান করা।
ক্লাসের সময়সূচি: ২১ ও ২২ আগস্ট, ২০২৬ (শুক্রবার ও শনিবার)। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।
আবেদনের লিংক
আইইএলটিএসের স্কোর কত দিন বৈধ, দেশভেদে যা জানা জরুরিকরপোরেট গভর্ন্যান্স
একটি প্রতিষ্ঠানের টেকসই প্রবৃদ্ধি, স্বচ্ছতা এবং সঠিক পরিচালনা ব্যবস্থার জন্য করপোরেট গভর্ন্যান্স অত্যন্ত জরুরি। নীতি-নৈতিকতা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং পরিচালনা পর্ষদের দায়িত্ব সঠিকভাবে অনুধাবনের জন্য কোর্স তৈরি করা হয়েছে। কোর্সের লক্ষ্য করপোরেট ক্ষেত্রে স্বচ্ছতা প্রতিষ্ঠা, অডিট ব্যবস্থাপনা, ব্যবসায়িক নীতি ও কমপ্লায়েন্স নিশ্চিতকরণের প্রয়োজনীয় কৌশল শেখানো।
ক্লাসের সময়সূচি: ২৮ ও ২৯ আগস্ট, ২০২৬ (শুক্রবার ও শনিবার)। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।
আবেদনের লিংক:
ভর্তি ও আবেদন সংক্রান্ত সার্বিক তথ্য
যেহেতু দুটি কোর্স ভিন্ন ভিন্ন উইকএন্ডে অনুষ্ঠিত হবে, তাই আগ্রহী প্রার্থীরা তাঁদের সুবিধা ও প্রয়োজন অনুযায়ী যেকোনো একটি অথবা উভয় কোর্সেই আবেদন করতে পারবেন।
আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা
প্রতিটি কোর্সের জন্য মোট কোর্স ফি ১৫ হাজার টাকা। যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এ ছাড়া যেকোনো খ্যাতনামা প্রতিষ্ঠানে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। (তবে অসাধারণ বা ব্যতিক্রমী প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার শর্ত শিথিলযোগ্য)।
ভর্তিপ্রক্রিয়া ও সিলেকশন
যাঁরা আগে আবেদন করবেন এবং যোগ্য বিবেচিত হবেন, তাঁরা অগ্রাধিকার পাবেন ভর্তির ক্ষেত্রে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৯ আগস্ট, ২০২৬।
যোগাযোগের ঠিকানা
ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম, রুম নম্বর ৪০২, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০।
মোবাইল: +৮৮-০১৭৬৬৯৯৩৩৯০, +৮৮-০১৭২৬৮৮৫৩২৯