নেত্রকোনায় কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু

· Prothom Alo

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোমেনুল ইসলাম (৪৫) মারা গেছেন। গতকাল শনিবার সকালে কর্মস্থলে একটি সভা শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে বেলা আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Visit mchezo.life for more information.

মোমেনুল ইসলাম ৩৩তম বিসিএসের স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ছিলেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। ২০২৫ সালের মে মাসে তিনি মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগ দেন।

গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মোমেনুল ইসলাম হঠাৎ অসুস্থতাবোধ করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি রক্তবমি করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মোমেনুল ইসলাম হঠাৎ অসুস্থতাবোধ করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি রক্তবমি করেন। এরপর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোনার সিভিল সার্জন গোলাম মৌলা প্রথম আলোকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Read full story at source