বাঙালি নারীর বৈচিত্র্যময় গড়ন ও রঙের উদযাপনে ইনক্লুসিভ বিউটির জয়গান

· Prothom Alo

ইনক্লুসিভ বিউটির কথা বলতে গেলে, শারীরিক গড়ন আর ত্বকের ধরনের দিক থেকে বাঙালি নারীরা সবচেয়ে বৈচিত্র্যময়। কারও ত্বক উজ্জ্বল, কারও শ্যামলা বা বাদামি। আবার কৃষ্ণকলি রূপে মন মাতান কেউ কেউ। শারীরিক কাঠামোর দিক থেকে ছিপছিপে আর ভরভরান্ত গড়নের বৈপরীত্য চোখে পড়ে। আবার কেউ বা মাঝারি গড়নের। এদিকে রং এক হলেও একজনের সঙ্গে অন্য জনের ত্বকের টেক্সচারের কোনো কোনো মিল নেই। এই বৈচিত্র্যই আসলে বাঙালি নারীর সবচেয়ে বড় সৌন্দর্য, সবচেয়ে বড় পরিচয়। সেই বৈচিত্র্যকেই জামদানি স্কার্টের নতুন কালেকশনের মাধ্যমে ভরপুর উদযাপন করেছেন বং বেব ফিটস-এর স্বত্বাধিকারী সুমাইয়া অবনি। সব ছাপিয়ে এ যেন আমাদের দেশের নারীদের ইনক্লুসিভ বিউটিরই জয়গান।

স্কার্ট তো অনেকেই করছেন; তবে আলাদা কিছু করার ভাবনা থেকেই অবনি লঞ্চ করেছেন তাঁর নতুন সংগ্রহ ‘হ্যান্ডওভেন উইথ লাভ জামদানি সিরিজ’। বাংলাদেশের এতিহ্যবাহী ফ্যাব্রিকগুলোয় স্কার্ট আনার পরিকল্পনা থেকেই জামদানি দিয়ে শুরু করেছেন তিনি। তবে অবনির মতে, এটি কেবল একটি নতুন সংগ্রহ নয়; বরং সৌন্দর্য সম্পর্কে প্রচলিত ধারণার বাইরে গিয়ে সব ধরনের শরীরের গড়ন ও ত্বকের রঙের নারীদের জন্য একটি বার্তা। একই নকশার স্কার্টে ভিন্ন ভিন্ন গায়ের রং, উচ্চতা ও শারীরিক গড়নের সাতজন নারীকে উপস্থাপন করে অবনি দেখাতে চেয়েছেন, ফ্যাশন কোনো নির্দিষ্ট সৌন্দর্যের মানদণ্ডে আটকে নেই।ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে তৈরি হয়েছে এই নান্দনিক সংগ্রহ। ঐতিহ্যবাহী কাপড়কে সমসাময়িক সিলুয়েটে উপস্থাপন করায় কালেকশনটি পেয়েছে আধুনিক ও স্বতন্ত্র আবেদনসাতটি ভাইব্রেন্ট রঙে সাজানো হয়েছে পুরো কালেকশন।ফ্লোয়ি জামদানি স্কার্টের সঙ্গে রাখা হয়েছে স্লিভলেস ও ব্যাকলেস ক্রপ টপ। তবে ক্রেতারা চাইলে পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারেনকালেকশনটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে সাড়া জাগিয়েছে। সংগ্রহের পাশাপাশি নজর কেড়েছে বংবেব ফিটস–এর এই সংগ্রহের উপস্থাপনাও। স্কার্ট পরলেই কেন যেন নেচে নেচে আর ঘুরে ঘুরে দেখতে ইচ্ছে করে কেমন উড়ছে স্কার্টটা। আর সেই ভাবনা থেকেই ফটোশুটটাও করেছে বংবেব ফিটস টিম। ফটোশুটে মডেলদের সাজেও ফুটে উঠেছে বাঙালি নারীর ফেমিনিন অ্যাস্থেটিক। খোঁপায় সাদা বেলি ফুল, হাতে ফুলের গাজরা আর সঙ্গে খুবই হালকা গয়না ও মেকআপ। সব মিলিয়ে ছবিগুলোতে দৃষ্টি আটকাবেই । এই নান্দনিক সংগ্রহের পেছনের মানুষটি হচ্ছেন সুমাইয়া অবনি

ছবি: বং বেব ফিটস

Visit palladian.co.za for more information.

Read full story at source