‘তৌহিদি জনতার’ স্লোগান দিয়ে হামলাকারীদের মুখোশ উন্মোচিত হচ্ছে

· Prothom Alo

যারা তৌহিদি জনতার স্লোগান দিয়ে মাজার-খানকায় হামলা চালিয়েছে, জাতির কাছে তাদের মুখোশ আজ উন্মোচিত হচ্ছে বলেছেন সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরামের সভাপতি আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী।

দেশের বিভিন্ন জায়গায় আউলিয়ায়ে কেরামের মাজার ও খানকায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটতরাজ বন্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরাম।

Visit saltysenoritaaz.com for more information.

আজ শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘সম্মিলিত সুন্নি পীর মাশায়েখ ফোরাম’ নামের একটি সংগঠন আয়োজিত সুফিবাদী সুন্নি মহাসমাবেশে বক্তারা এ কথা বলেন।

সভাপতি আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী বলেন, কেবল তাওহিদে বিশ্বাস করাই যথেষ্ট নয়; শানে রিসালাত ও শানে বেলায়েতের প্রতিও পূর্ণ আস্থা রাখা একজন মুসলমানের পরিচয়।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সারা দেশ থেকে সুন্নি উলামা-মাশায়েখ, বিভিন্ন দরবারের সাজ্জাদানশিন পীর ও সুন্নি ছাত্র-জনতা অংশ নেয়।

সমাবেশে বক্তারা উগ্রবাদী সহিংস মতাদর্শের বিপরীতে মহানবী (সা.) ও আউলিয়ায়ে কেরামের প্রদর্শিত মানবিক, শান্তিপূর্ণ ও আধ্যাত্মিক ইসলামের চর্চা ও প্রসারের আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা দেশের বিভিন্ন স্থানে মাজার-খানকায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট বন্ধের দাবি জানান। পাশাপাশি নারী ও শিশু নির্যাতন, খুন, ধর্ষণ এবং মদ, জুয়া, গাঁজাসহ সব ধরনের মাদক ব্যবসা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

এতে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক আল্লামা সৈয়দ এমদাদ উদ্দীন নিজামপুরী স্বাগত বক্তব্য দেন। সমাবেশে প্রস্তাবনা উপস্থাপন করেন পীরে তরিকত আবুল ফারাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন, সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী, পীর সিরাজুল আমিন রেজভী, স উ ম আব্দুস সামাদ, ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন, উসমান গনী সালেহী, সাইফুল ইসলাম, আবু সুফিয়ান খান আবেদী প্রমুখ।

Read full story at source