বিশ্বকাপ ফাইনালের আগে যা বললেন মেসি

· Prothom Alo

লিওনেল মেসির আর কীইবা জেতার বাকি আছে! সবই তো জিতেছেন। আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালেই।

এরপর সর্বশেষ দুই কোপা আমেরিকাতেও হয়েছেন চ্যাম্পিয়ন। তাই আরেকটি বিশ্বকাপ ফাইনালের আগে মেসির কণ্ঠে তৃপ্তির সুর—ইতিহাস তো আগেই তৈরি হয়ে গেছে।

Visit iwanktv.club for more information.

ফাইনালের কয়েক ঘণ্টা আগে পুরো আর্জেন্টিনা দলের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মেসি। সেখানে তিনি লিখেছেন, ‘এতগুলো বছরের সবচেয়ে সুন্দর বিষয়টি শুধু ট্রফি জেতা ছিল না, বরং পুরো পথচলাটাই ছিল অসাধারণ। এই দলটার সঙ্গে প্রতিদিন সময় কাটানো, একসঙ্গে লড়াই করা, কঠিন সময়ে ঘুরে দাঁড়ানো এবং প্রতিটি মুহূর্ত উপভোগ করাটাই ছিল সবচেয়ে বড় প্রাপ্তি।’

View this post on Instagram

সতীর্থ, কোচিং স্টাফ ও দলের সঙ্গে যুক্ত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি আরও লিখেছেন, ‘ধন্যবাদ আমার সব সতীর্থকে, কোচিং স্টাফকে ও সেসব মানুষকে, যাঁরা এই জাতীয় দলটাকে একটি পরিবারের মতো আগলে রাখতে দিনরাত পরিশ্রম করেছেন।’
ফাইনাল নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

আজ কোন রূপকথা লিখবেন মেসি

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে করা পোস্টে মেসি লিখেছেন, ‘আগামীকাল যা-ই ঘটুক না কেন, এই দলটি ইতিমধ্যেই এমন এক ইতিহাস তৈরি করে ফেলেছে, যা আমরা কোনো দিন ভুলব না এবং কেউ কোনো দিন মুছেও ফেলতে পারবে না। এগিয়ে যাও, আর্জেন্টিনা।’

বিশ্বকাপে মেসির সময়টা যেন স্বপ্নের মতোই কাটছে। ৩৯ বছর বয়সী এই তারকা এবারের বিশ্বকাপে করেছেন ৮ গোল, করিয়েছেন আরও ৪টি। তাঁর নেতৃত্বেই আর্জেন্টিনা উঠে এসেছে আরেকটি বিশ্বকাপের ফাইনালে।

ফাইনালের আগে, মাঝে ও পরে যত আয়োজন

Read full story at source