ছবিতে ছবিতে দেখুন বিশ্বকাপ ফাইনালের শুরু থেকে শেষ

· Prothom Alo

১১ জুন ৪৮ দল নিয়ে শুরু হওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের সমাপ্তি ঘটল ১৯ জুলাইয়ের স্পেন–আর্জেন্টিনা ফাইনাল দিয়ে। নিউ ইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামের ফাইনালে গোল হয়েছে মাত্র একটি, তাই বলে ১২০ মিনিটের খেলাটি একেবারে নিরুত্তাপও ছিল না। ফাইনালের ছবিতে দেখুন তেমনই কিছু মুহূর্ত।
ফাইনাল দেখতে গ্যালারিতে হাজির ৮৮ হাজারের বেশি দর্শকম্যাচ শুরুর আগে দুই প্রজন্মের দেখা—মেসি ও ইয়ামালবল দখলের লড়াই কুকুরেয়া ও এনজোর। যদিও আর্জেন্টিনা তাতে সফল হয়েছে কমইফ্রি কিক নেওয়ার আগে ইয়ামালের প্রস্তুতি, যদিও পরে লক্ষ্যভেদ করতে পারেননিহাফ টাইম শৈাতে শাকিরার পরিবেশনারিয়ানার সঙ্গে দুই ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনিও রোনালদোঅতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডের জন্য লাল কার্ড দেখেন এনজো ফার্নান্দেজফাইনালের মতো ম্যাচে তাঁর কারণে দলকে একজন কম নিয়ে খেলতে হবে, মাঠ ছাড়ার সময় দর্শকের কাছে ক্ষমা চাইলেন এনজোগোলের চেষ্টা স্পেনের, যদিও এমিলিয়ানো মার্তিনেজ তা প্রতিহত করেছেন১০৬তম মিনিটে আর পারলেন না এমিলিয়ানো। তোরেসের শট পৌঁছে গেল জালেশুরু থেকে ভালো খেললেও অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মিলল গোলের দেখা। তোরেসের গোলটিতে দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন নিকো উইলিয়ামস। এক ফ্রেমে দুজনইবেজেছে শেষ বাঁশি। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উড়ছেন এরিক গার্সিয়া, আনন্দে মাটিতেই শুয়ে পড়লেন তাঁর এক সতীর্থএবার আর হলো না! আরেকবার ট্রফি জেতা হলো না মেসিরশেষ বাঁশির পরপরই গ্যাঞ্জাম। স্পেনের গাভিকে ফেলে দেন আর্জেন্টিনার পারেদেসবিশ্বকাপ ট্রফি হাতছাড়া! ফাকুন্দো মেদিনার চোখে জললামিনে ইয়ামালের বিশ্বকাপ জয়ের আনন্দের সঙ্গী ছোট ভাই কেইনেওবিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে জাল কেটে নিচ্ছেন স্পেন দলের খেলোয়াড়–স্টাফরারানার্সআপ পদক নিয়ে পোডিয়াম ছাড়ছেন মেসি, ট্রফিটা কাছেই ছিল, তবু যেন কত দূরে!এই ট্রফি এখন রদ্রির, এই ট্রফি স্পেনেরবিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ট্রফি উদ্‌যাপন

Visit bettingx.club for more information.

Read full story at source