ঢাবিতে বিআইজিএমে মাস্টার অব পাবলিক অ্যাফেয়ার্স প্রোগ্রাম, আবেদন ২১ জুলাই পর্যন্ত

· Prothom Alo

আধুনিক প্রশাসনিক নীতিনির্ধারণ, টেকসই প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইজিএম) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ১৯তম ব্যাচে মাস্টার অব পাবলিক অ্যাফেয়ার্স (এমপিএ) প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করেছে। সরকারি-বেসরকারি খাতের কর্মকর্তা এবং গবেষকদের বৈশ্বিক মানদণ্ডে যোগ্য করে তুলতে এই প্রোগ্রাম অত্যন্ত কার্যকর। এই কোর্সের অধীনে মোট ৬টি বিশেষায়িত বিষয়ে ডিগ্রি অর্জনের সুযোগ রয়েছে। বিষয়গুলো হলো গভর্ন্যান্স অ্যান্ড পাবলিক পলিসি, ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনস), হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং পাবলিক প্রাইভেট ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট।

Visit milkshake.it.com for more information.

নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসায় আনছে পরিবর্তন, শিক্ষার্থীদের জন্য যে যে সুবিধা

আবেদনের যোগ্যতা

পেশাজীবীদের কাজের ক্ষেত্র ও দক্ষতার কথা মাথায় রেখে এই বিশেষায়িত প্রোগ্রাম সাজানো হয়েছে। কোর্সে আবেদনের জন্য বিসিএস ক্যাডার ও সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, নন-ক্যাডার গেজেটেড কর্মকর্তা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বেসরকারি সংস্থা এবং করপোরেট প্রতিষ্ঠানের এক্সিকিউটিভরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের নূন্যতম ২ বছরের এক্সিকিউটিভ কাজের অভিজ্ঞতা এবং ভর্তি নির্দেশিকা অনুযায়ী অন্তত ৬ পয়েন্ট থাকতে হবে। তবে অসাধারণ একাডেমিক ফলাফলধারী সদ্য স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরাও এই কোর্সে আবেদনের সুযোগ পাবেন। এ ছাড়া সরকারি কর্মকর্তা এবং যোগ্য মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ স্কলারশিপের ব্যবস্থা।

সেশন

আগ্রহী প্রার্থীরা ২১ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভর্তিপ্রক্রিয়া আগামী আগস্ট ২০২৬-এর মধ্যে সম্পন্ন করা হবে এবং আগামী সেপ্টেম্বর ২০২৬ থেকে সম্ভাব্য ক্লাস শুরু হবে। ঘরে বসেই দ্রুত আবেদন সম্পন্ন করতে প্রার্থীদের বিআইজিএমের নির্দিষ্ট পোর্টালে ভিজিট করতে হবে। আবেদনের লিংক

যোগাযোগ

ভর্তিসংক্রান্ত যেকোনো বিস্তারিত তথ্য, ফি-কাঠামো ও নিয়মাবলি জানতে প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন । এ ছাড়া যেকোনো জিজ্ঞাসা বা জরুরি প্রয়োজনে সরাসরি যোগাযোগ করতে পারেন এই হটলাইন নম্বরে: 01716170855। সরাসরি যোগাযোগের ঠিকানা: ই-৩৩, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

Read full story at source