ঢাবি আইবিএ ও বেক্সিমকো ফার্মার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

· Prothom Alo

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির মধ্যে ‘Advanced Certificate in Pharmaceutical Business Administration (ACPBA)’ শীর্ষক এক্সিকিউটিভ প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনায় আজ মঙ্গলবার একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রধান অপারেটিং কর্মকর্তা রাব্বুর রেজা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য দেন আইবিএর এসিপিবিএ–ACPBA প্রোগ্রামের মডারেটর অধ্যাপক মো. মহিউদ্দিন, আইবিএর পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব এইচআর এম এ আরশাদ ভূঁইয়া। বক্তারা এ সময় শিল্প-শিক্ষাপ্রতিষ্ঠানের পারস্পরিক সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং এই উদ্যোগ দেশের ফার্মাসিউটিক্যাল খাতের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Visit freshyourfeel.org for more information.

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে স্বাক্ষরিত এই সমঝোতা স্মারকের আওতায় এসিপিবিএ–ACPBA শীর্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম পরিচালনা করবে আইবিএ। প্রোগ্রামটির মূল লক্ষ্য হলো ওষুধশিল্পে কর্মরত কর্মকর্তাদের ব্যবসায় প্রশাসন, নেতৃত্ব, ব্যবস্থাপনা ও ফার্মাসিউটিক্যাল বিজনেস বিষয়ে আধুনিক জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করা এবং শিল্প খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাগত সক্ষমতা উন্নয়ন।

প্রতিটি ব্যাচের প্রশিক্ষণের মেয়াদ হবে প্রায় ৬ মাস, যেখানে মোট ৪০টি সেশনে প্রায় ১২০ ঘণ্টার প্রশিক্ষণ প্রদান করা হবে। দুই বছর মেয়াদে পারস্পরিক আলোচনার ভিত্তিতে মোট ৪টি ব্যাচ পরিচালিত হবে এবং প্রতিটি ব্যাচে সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ জন অংশগ্রহণকারী থাকবেন। প্রশিক্ষণে আইবিএর শিক্ষকবৃন্দ ও শিল্প খাতের অভিজ্ঞ জ্যেষ্ঠ নির্বাহীরা রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করবেন। লেকচার, কেস স্টাডি, গ্রুপ এক্সারসাইজ, কর্মশালা ও উপস্থাপনার মাধ্যমে প্রশিক্ষণ পরিচালিত হবে। কোর্স সফলভাবে সম্পন্নকারী অংশগ্রহণকারীদের আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সনদ প্রদান করা হবে।

Read full story at source