পাঠকের ছবি (১৪ জুলাই ২০২৬)
· Prothom Alo
পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
Visit asg-reflektory.pl for more information.
বন্য প্রাণীর শান্ত, স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতিতে যেন আরও মোহনীয় হয়ে উঠেছে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের বার্নলির থম্পসন পার্ক। ছবিটি ৮ জুলাই ২০২৬ তারিখে তোলাপ্রাক্-প্রাথমিক শ্রেণির শারীরিক ও মানসিক স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম পরিচালনা করছেন ঢাকা পিটিআইয়ের মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী শিক্ষক। কীভাবে হাঁচি দিতে হয়, তা খুদে শিক্ষার্থী অভিনয় করে দেখাচ্ছে। শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরস্পর সম্পর্কযুক্ত। সুস্থ শরীর একটি সুস্থ মন গঠনে সহায়তা করে, আর সুস্থ মন শিশুর সার্বিক বিকাশ ও শিক্ষার ভিত্তি তৈরি করে। পাইকপাড়া স্টাফ কোয়ার্টার সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা, ২৪ জুন ২০২৬বন্য প্রাণীর শান্ত, স্বাভাবিক ও প্রাণবন্ত উপস্থিতিতে যেন আরও মোহনীয় হয়ে উঠেছে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারের বার্নলির থম্পসন পার্ক। ছবিটি ৮ জুলাই ২০২৬ তারিখে তোলাআকাশের সীমানায় রোদ ও রাস্তার মিলন। রাজাবাড়ি, স্বরূপকাঠি, পিরোজপুর। ছবিটি সম্প্রতি তোলাআষাঢ়ের নতুন পানিতে ভরা বিস্তীর্ণ মাঠ, শান্ত জলরাশি আর ভেসে চলা হাঁসের দৃশ্য ফুটে উঠেছে বেহুলার খাল পাড়ে। ছবিটি তোলা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চক দেবী রাম পুর গ্রাম থেকেমেঘলা আকাশ আর শান্ত যমুনা—বৃষ্টির আশঙ্কায় নদীতীরে অপেক্ষমাণ নৌকার সারি। গোপালপুর, টাংগাইল, ১২ জুলাই ২০২৬গোধূলির শেষ আলোটুকু জলে মিশে যায়। জীবনানন্দের ভাষায় ‘সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ–জীবনের সব লেনদেন’। লালমনিরহাট থেকে ছবিটি তোলারাজধানীর আগারগাঁওয়ে শুরু হয়েছে জাতীয় পরিবেশ মেলা-২০২৬, চলবে ১৫ জুলাই পর্যন্ত। মেলার বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে পরিবেশ নিয়ে গবেষণার ফলাফল এবং প্রযুক্তিগত উদ্ভাবনী আর সেটাই দর্শনার্থীরা ঘুরে ঘুরে দেখছেন এবং জ্ঞান আহরণ করছেন