এইচএসসি পরীক্ষা ২০২৬। ইংরেজি ১ম পত্র: নম্বর ১০০, উত্তর করতে হবে ১১টি প্রশ্নের
· Prothom Alo

ইংরেজি ১ম পত্র: পরামর্শ
Visit esporist.org for more information.
প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, ইংরেজি ১ম পত্রের উত্তর লেখার কলাকৌশল জেনে নাও।
Reading Test (Seen Passage and Unseen Passage)-৬০ নম্বর
Seen Passage:
পাঠ্যবই (English For Today) থেকে ১, ২ ও ৩ নম্বর প্রশ্ন প্রণয়ন করা হবে।
১ (a) নম্বর প্রশ্নে ৫টি MCQ (বহুনির্বাচনি প্রশ্ন ) থাকবে। প্রতিটি বহুনির্বাচনি প্রশ্নে ৪টি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে। বিকল্প উত্তরগুলো থেকে সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করে লিখতে হবে।
১ নম্বর প্রশ্নের জন্য ৫×১=৫ নম্বর থাকবে।
১ (b) নম্বর ৫টি প্রশ্ন থাকবে। এই প্রশ্নের মাধ্যমে তোমাদের স্মৃতিশক্তি পরীক্ষা, সৃষ্টিশীলতা ও অনুধাবন ক্ষমতা, বিশ্লেষণ ও মূল্যায়ন শক্তি ইত্যাদি দেখা হয়। ২/৩টি বাক্যে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এর জন্য ২×৫=১০ নম্বর থাকবে।
২ নম্বর প্রশ্ন- পাঠ্যবই থেকে নেওয়া অনুচ্ছেদ থেকে হয় Flow Chart অথবা Information Transfer থাকবে। Flow Chart- প্রদত্ত passage এর সম্পূর্ণ বা আংশিক বক্তব্য একটি Flow Chart (প্রবাহ চিত্র) এর মাধ্যমে ১ নম্বর বক্সে দেওয়া থাকবে। বাকি ৫টি বক্সে প্রদত্ত বক্তব্যের পরিণতি বা ফলাফল ধারাবাহিকভাবে লিখতে হবে। বক্তব্যগুলো Short phrase-এ পত্রিকার শিরোনামের মতো করে লিখতে হবে।
Information Transfer: একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে। এর ওপর ভিত্তি করে ৫টি শূন্যস্থান থাকবে। শূন্যস্থানগুলো table অথবা Grid format–এ উপস্থাপিত হবে। সেগুলো যথাযথ তথ্যের মাধ্যমে উপস্থাপন করতে হবে।
২ নম্বর প্রশ্নের জন্য Flow Chart অথবা Information Transfer এর যেকোনো একটি প্রশ্ন থাকবে।
৩ নম্বর প্রশ্নে seen Passage (পাঠ্যবই থেকে নেওয়া অনুচ্ছেদ অথবা Poem): এই অনুচ্ছেদ অথবা Poem অবলম্বনে summary লিখতে হবে। summary দেওয়া Passage তিন ভাগের এক ভাগ হয়। summary তে পরোক্ষ উক্তি, নিজস্ব শব্দ, সরল বাক্য ব্যবহার করবে। সবকিছুই প্রদত্ত অনুচ্ছেদ অনুযায়ী লিখবে। নম্বর থাকবে ১০।
পাঠ্যবইয়ের বাইরের (Unseen) বিষয়:
প্রশ্নপ্রণেতাদের করা টেক্সটের ওপর ভিত্তি করে ৪, ৫, ও ৬ নম্বর প্রশ্ন থাকবে।
প্রশ্ন নম্বর ৪ Cloze Test With Clues:
পাঠ্যবইয়ের বাইরের (পাঠ্যবইয়ের text এর মতো, একই মানের) (Unseen)- Passage-টিতে ১০টি শূন্যস্থান থাকবে। সেগুলোর জন্য ১২টি word-এর একটি তালিকা থাকবে। তালিকা থেকে উপযুক্ত শব্দটি বেছে নিয়ে প্রয়োজনে সেগুলোর form বদল করে উত্তর লিখতে হবে। এর জন্য ৫ নম্বর থাকবে।
প্রশ্ন নম্বর ৫ Cloze Tezt Without Clues:
পাঠ্যবইয়ের বাইরের (পাঠ্যবইয়ের text এর মতো, একই মানের) (Unseen)- Passage-টিতে ১০টি শূন্যস্থান থাকবে। এ ক্ষেত্রে সেগুলোর জন্য কোনো word-এর তালিকা থাকবে না। প্রদত্ত Passage –এর context অনুযায়ী শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এর জন্য ১০ নম্বর থাকবে।
প্রশ্ন নম্বর ৬ Rearranging sentences:
এখানে পরস্পর অর্থ সংগতিবিশিষ্ট ১০টি Sentence থাকবে। ঘটনার পরম্পরা অনুযায়ী সেগুলোকে ধারাবাহিকভাবে সাজাতে হবে। Sentence–এর number বা serial নম্বর ধারাবাহিকভাবে লিখবে। Sentence-গুলো passage-আকারে না লিখলেও চলবে। এর জন্য ১০ নম্বর থাকবে।
Part 2: Guided Writing– ৪০ নম্বর
৭ নম্বর প্রশ্নে ২০০ শব্দের একটি প্যারাগ্রাফ বা অনুচ্ছেদ লিখতে হবে। এর জন্য ১০ নম্বর থাকবে।
৮ নম্বর প্রশ্নের উত্তরে একটি অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করতে হবে। যতটুকু দেওয়া থাকবে, তার সঙ্গে নতুন বাক্যগুলো লিখে তাকে সম্পূর্ণ করতে হবে। গল্পটির একটি শিরোনাম (title) লিখতে হবে। শিরোনাম (title) লিখতে কিছুতেই ভুলবে না। এর জন্য ৭ নম্বর থাকবে।
৯ নম্বর প্রশ্নে একটি Informal letter লিখতে হবে। বাস্তব প্রয়োজনে আমরা যেভাবে letter-সমূহ লিখি, সেভাবেই এই letter-টি লিখতে চেষ্টা করবে। letter এর content যেন সুন্দর হয়। ব্রিটিশ বা আমেরিকান স্টাইলের মিশ্রণ না করে যেকোনো একটি স্টাইলে লিখবে। যথেষ্ট মার্জিন রাখবে। যদি পত্রের ওপরে ডান পাশে ঠিকানা ও তারিখ লিখো, তাহলে পত্র শেষ করবে ডান পাশেই। এর জন্য ৫ নম্বর থাকবে। Informal letter এর পরিবর্তে emailও আসতে পারে।
এইচএসসি পরীক্ষা ২০২৬। ইংরেজি Narration টি তোমরা পড়ে নাও১০ নম্বর প্রশ্নে Interpreting Graph and Chart:
Graph and chart ব্যাখ্যা করতে কিছু ভিন্ন শব্দমালা প্রয়োগ করা হয়, সেগুলো শিখে নেবে। যেমন- Steady rise, sharp fall, sharp decline, sharp rise, highest, lowest, moderate etc বর্ণনায় মূল বৈশিষ্ট ও তথ্য-উপাত্তের দিকে দৃষ্টি রাখবে। বিস্তারিত বর্ণনা করা থেকে বিরত থাকবে। অনুমাননির্ভর তথ্য প্রদান করা যাবে না। তথ্য-উপাত্ত পরিষ্কারভাবে তুলে ধরবে। তথ্য–উপাত্তের তুলনামূলক বিশ্লেষণ করবে। সামগ্রিক বিষয়ের ওপর মন্তব্য লিখে এই অংশের সমাপ্তি টানবে। এর জন্য ১০ নম্বর থাকবে।
১১ নম্বর প্রশ্নে একটি Theme লিখতে হবে: প্রশ্নে শর্ট স্টোরিজের Text/ Poem এর Theme (মূলভাব) লিখতে হবে। এর জন্য ৮ নম্বর থাকবে।
ইকবাল খান, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা