রোনালদোর পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ
· Prothom Alo
ম্যাচে শেষ বাঁশি বাজল। শেষ মুহূর্তে মিকেল মেরিনোর করা গোলে স্পেনের কাছে হেরে বিদায় নিল পর্তুগাল। ক্যামেরার লেন্স তখন ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর। হতাশা ও বিষণ্নতায় ভরা চোখ দুটি চেষ্টা করছে কান্না আটকানোর। কিন্তু কতক্ষণ আর পারা যায়! একটু পর কান্নাটা স্পষ্ট হলো। কিন্তু রোনালদো মাঠে তখন যেন এক নির্জন বিচ্ছিন্ন দ্বীপ। পর্তুগালের বিশ্বকাপ অভিযান শেষ। রোনালদোর আর বিশ্বকাপ জেতা হলো না। বিশ্বকাপ না জেতা এলিটদের দলেই বরং থাকতে হচ্ছে তাঁকে।
Visit rouesnews.click for more information.