মেক্সিকোর উল্লাস, দক্ষিণ কোরিয়ার হতাশা

· Prothom Alo

স্বাগতিকদের সমর্থনে মুখর গ্যালারি, মাঠজুড়ে বলের দখল নিয়ে তীব্র লড়াই আর একটি ভুলের মাশুল—সব মিলিয়ে নাটকীয় এক সন্ধ্যার সাক্ষী হলো গুয়াদালাহারা স্টেডিয়াম। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’র ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামে মেক্সিকো। গোলরক্ষক কিম সুং-গিউয়ের ভুলে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন লুইস রোমো। গোলের পর উল্লাসে ভাসেন মেক্সিকান সমর্থকেরা আর হতাশায় ডুবে যায় সন হিয়ুং-মিনের দল। এই জয়ে গ্রুপ ‘এ’র শীর্ষ স্থান নিশ্চিত করে নকআউট পর্বের শেষ ৩২-এ জায়গা করে নেয় মেক্সিকো।

Visit moryak.biz for more information.

বলের দখল নিতে লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার পেইক সুং-হোর সঙ্গে মেক্সিকোর ব্রায়ান গুতিয়েরেজ। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’র ম্যাচ। গুয়াদালাহারা, মেক্সিকো, ১৮ জুনদক্ষিণ কোরিয়ার জালে প্রথম গোল করে উচ্ছ্বাসে ভাসছেন মেক্সিকোর লুইস রোমো। ফিফা বিশ্বকাপ ২০২৬, গুয়াদালাহারা, ১৮ জুনবল জালে জড়ানোর পর হতাশায় ভেঙে পড়েন গোলরক্ষক কিম সুং-গিউ। সেই সুযোগেই ম্যাচের প্রথম গোল পায় মেক্সিকো। গুয়াদালাহারা, ১৮ জুনপ্রিয় দলকে সমর্থন জানাতে গ্যালারিজুড়ে দক্ষিণ কোরিয়ার সমর্থকদের সরব উপস্থিতি। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’র ম্যাচে মেক্সিকোর মুখোমুখি দক্ষিণ কোরিয়া। গুয়াদালাহারা, ১৮ জুনফিফা বিশ্বকাপ চলাকালে মেক্সিকো সিটিতে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেন আন্দোলনকারীরা। ১৮ জুনআলোকসজ্জায় ঝলমল গুয়াদালাহারা স্টেডিয়ামে মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচের এক মুহূর্ত। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’। ১৮ জুনলুইস রোমোর গোলে উল্লাসে মেতে ওঠেন মেক্সিকোর ফুটবলাররা। পাশে হতাশ মুখে দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিয়ুং-মিন। গুয়াদালাহারা, ১৮ জুনআক্রমণ ঠেকাতে এগিয়ে আসা মেক্সিকোর গোলরক্ষক রাউল রানহেলের সঙ্গে বলের দখল নিয়ে লড়াই করছেন দক্ষিণ কোরিয়ার অধিনায়ক সন হিয়ুং-মিন। গুয়াদালাহারা, ১৮ জুনমেক্সিকোর আক্রমণ রুখতে দুর্দান্ত সেভ করেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক কিম সুং-গিউ। ফিফা বিশ্বকাপ ২০২৬, গুয়াদালাহারা, ১৮ জুনগ্যালারিতে প্রিয় দলের পতাকা ও জার্সিতে উচ্ছ্বাসে মেতে ওঠেন মেক্সিকোর সমর্থকেরা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’র ম্যাচ। গুয়াদালাহারা, ১৮ জুনযুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কোরিয়াটাউনের সিউল ইন্টারন্যাশনাল পার্কে বড় পর্দায় দক্ষিণ কোরিয়া-মেক্সিকো ম্যাচ দেখতে জড়ো হন প্রবাসী কোরীয় সমর্থকেরা। উড়ছে দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ১৮ জুনলস অ্যাঞ্জেলেসের কোরিয়াটাউনে আয়োজিত ওয়াচ পার্টিতে গভীর মনোযোগে দক্ষিণ কোরিয়া-মেক্সিকো ম্যাচ উপভোগ করছেন এক সমর্থক। ১৮ জুন

Read full story at source