নিপোর্টের নবম ও দশম গ্রেডের মৌখিক পরীক্ষা সূচি প্রকাশ করেছে পিএসসি

· Prothom Alo

জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট) এর নবম ও দশম গ্রেডের ছয় ক্যাটাগরির পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। ৩০ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে মৌখিক পরীক্ষা শুরু হবে। আজ রোববার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Visit esporist.org for more information.

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদনে ত্রুটির কারণে ৬৯ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এ ছাড়া শর্তসাপেক্ষে পরীক্ষার অনুমতি পেয়েছেন ২০ জন।

মৌখিক পরীক্ষার প্রার্থীদের জন্য নির্দেশনা

১. মৌখিক পরীক্ষার বোর্ডে শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদ, প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, বিএমডিসি রেজিস্ট্রেশন সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং চাকরিরত প্রার্থীকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সিল স্বাক্ষরিত ছাড়পত্রের মূল কপি দাখিল করতে হবে।

২. প্রার্থীদের মূল আবেদনপত্র অর্থাৎ BPSC Form 5A (Applicant's Copy) কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্র/তথ্যাদির এক সেটসহ মৌখিক পরীক্ষার বোর্ডে অবশ্যই জমা দিতে হবে।

৩. মৌখিক পরীক্ষার দিন কমিশন চত্বরে (ক্যানটিনসহ) মোবাইল ফোন ও কোনো প্রকার যোগাযোগযন্ত্রসহ প্রবেশ/ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

৬ ব্যাংক নেবে ১৩৩৫ ‘অফিসার’, সবচেয়ে বেশি রূপালী ব্যাংকে ৭৭২ পদ

৪. মৌখিক পরীক্ষার দিন পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কমিশনের ঢাকার প্রধান কার্যালয়ে উপস্থিত হতে হবে।

বিস্তারিত দেখুন https://url-shortener.me/N1YQ এই ঠিকানায়।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি (ষষ্ঠ গ্রেড) পদের মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হবে ৩০ জুন। সময়সূচিসহ বিস্তারিত দেখুন https://url-shortener.me/N1YT এই ঠিকানায়।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিসংখ্যান কর্মকর্তা (নবম গ্রেড) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত দেখুন https://url-shortener.me/N1YZ এই ঠিকানায়।

Read full story at source