বিশ্বকাপে ব্রাজিলের যে রেকর্ড কেউ ভাঙতে পারবে না
· Prothom Alo

আর মাত্র কয়েক দিন পরই বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট ফিফা বিশ্বকাপের ২৩তম আসরের পর্দা উঠতে যাচ্ছে। এবার বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ইতিহাসে প্রথমবারের মতো এই আসরে সর্বাধিক ৪৮টি দেশ অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দেশগুলো এরই মধ্যে স্বাগতিক দেশে আসা শুরু করেছে।
Visit biznow.biz for more information.
বিশ্বকাপে সর্বাধিক পাঁচটি শিরোপা জিতেছে ব্রাজিল (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪, ২০০২)। দ্বিতীয় সর্বোচ্চ চারটি করে জিতেছে জার্মানি (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০, ২০১৪) ও ইতালি (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২, ২০০৬)। তিনটি জিতে তৃতীয় স্থানে রয়েছে আর্জেন্টিনা (১৯৭৮, ১৯৮৬, ২০২২)। এ ছাড়া উরুগুয়ে (১৯৩০, ১৯৫০) ও ফ্রান্স (১৯৯৮, ২০১৮) দুটি করে, ইংল্যান্ড (১৯৬৬) ও স্পেন (২০১০) একবার করে বিশ্বসেরার স্বীকৃতি অর্জন করেছে।
বিশ্বকাপ ফুটবলের প্রথম ট্রফির ভাগ্যে কী ঘটেছিলসর্বাধিক শিরোপা জেতার পাশাপাশি বিশ্বকাপে ব্রাজিলের এমন একটি রেকর্ড রয়েছে, যা অন্য কোনো দেশের পক্ষে ভাঙা সম্ভব নয়। ১৯৩০ সাল থেকে শুরু করে ২০২২ পর্যন্ত ফিফা বিশ্বকাপ ফুটবলের ২২টি আসর অনুষ্ঠিত হয়েছে। পৃথিবীর একমাত্র দেশ হিসেবে প্রতিটি আসরে খেলেছে ব্রাজিল। ১২ জুন শুরু হচ্ছে ২৩তম আসর। এটিতেও অংশ নিচ্ছে সেলেসাওরা।
দ্বিতীয় সর্বোচ্চ ২০টি আসরে অংশ নিয়েছে জার্মানি। এ তালিকায়ও তৃতীয় স্থানে আর্জেন্টিনা। তারা অংশ নিয়েছে ১৯টি আসরে। এ ছাড়া ইতালি ও মেক্সিকো ১৮ বার করে এবং স্পেন অংশ নিয়েছে বিশ্বকাপ ফুটবলের ১৬টি আসরে।