একাধিক তারকা খেলোয়াড়কে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করল মরক্কো

· Prothom Alo

বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো। কোচ মোহাম্মদ উয়াহবির ঘোষিত দলে বড় চমক প্রথমবারের মতো ডাক পাওয়া লিলের মিডফিল্ডার আয়্যুব বাউআদ্দি। তবে বাদ পড়েছেন অ্যাটলাস লায়ন্সের অভিজ্ঞ ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরি ও মিডফিল্ডার হাকিম জিয়েশ।

Visit extonnews.click for more information.

এ দুজন ছাড়াও ২০২২ বিশ্বকাপে চমক দেখানো মরক্কো দলের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবার দলে নেই। তবে চোটের কারণে শঙ্কা থাকলেও দলে সুযোগ পেয়েছেন পিএসজির তারকা ডিফেন্ডার অধিনায়ক আশরাফ হাকিমি।

প্রথমবারের মতো দলে ডাক পাওয়া বাউআদ্দি সাম্প্রতিক সময়ে লিগ ‘আঁ’তে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় আসেন। গত ১৫ মে রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশন জানায়, জাতীয়তা পরিবর্তনের জন্য তাঁর আবেদন ফিফা অনুমোদন করেছে। আগে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছিলেন।

‘এমন দেশের হয়ে খেলি, যারা ফুটবলে বাঁচে, ফুটবলে নিশ্বাস নেয়’

ফ্রান্সের উত্তরাঞ্চলে বেড়ে ওঠা বাউআদ্দি লিলের একাডেমি থেকে উঠে এসেছেন। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার এই মিডফিল্ডারের অন্তর্ভুক্তিতে মিডফিল্ডে জায়গা হারিয়েছেন ইমরান লোজা, ওসামা তারঘাল্লিনে ও মোহাম্মদ রাবিয়ে হিরমাতদের মতো খেলোয়াড়েরা। এ ছাড়া প্রথমবারের মতো জায়গা পেয়েছেন আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের আয়ুব আমাইমুনিও।

তবে মরক্কোর ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা এন-নেসিরি ও হাকিম জিয়েশ বিশ্বকাপ দলে জায়গা হারিয়েছেন। অথচ আল-ইত্তিহাদ ফরোয়ার্ড এন-নেসিরি চলতি মৌসুমে মরক্কোর হয়ে আফ্রিকা কাপ অব নেশনসের সাত ম্যাচের সাতটিতেই খেলেছিলেন। ফলে তাঁর বাদ পড়া অনেককেই অবাক করেছে।

২০২২ বিশ্বাকপে ইতিহাস গড়ে সেমিফাইনালে খেলেছিল মরক্কো

এর আগে ২০২২ বিশ্বকাপেও মরক্কোর আক্রমণভাগের নেতৃত্বও দিয়েছিলেন এন-নেসিরি। পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জয়সূচক একমাত্র গোলটিও করেছিলেন তিনি। তবে সাবেক কোচ ওয়ালিদ রেগেরুইয়ের আস্থাভাজন কয়েকজন খেলোয়াড়ের মতো তিনিও নতুন কোচ উয়াহবির অধীনে জায়গা হারিয়েছেন। কোচ উয়াহবি চলতি বছরের মার্চে রেগ্রাগুইয়ের জায়গায় মরক্কো দলের দায়িত্ব নেন।

বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে বোমা হামলা থেকে রক্ষা

জিয়েশের বাদ পড়া অবশ্য বড় চমক নয়; কারণ, ঘরোয়া শীর্ষ লিগে সাম্প্রতিক ফর্ম ভালো হলেও তিনি কোচ উয়াহবির পরিকল্পনায় ছিলেন না। একইভাবে দলে জায়গা হয়নি সোফিয়ান বুফাল, জাওয়াদ এল ইয়ামিক এবং আশরাফ দারির মতো খেলোয়াড়দের, যাঁরা গত বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সেমিফাইনাল দলে ছিলেন।

এবারের বিশ্বকাপে মরক্কোর যাত্রা শুরু হবে ব্রাজিলের বিপক্ষে, ম্যাচটি হবে ১৩ জুন ইস্ট রাদারফোর্ডে। ছয় দিন পর তারা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে ফক্সবোরোতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ হাইতি, ম্যাচটি ২৪ জুন আটলান্টায় অনুষ্ঠিত হবে।

মরক্কোর বিশ্বকাপ দল

গোলরক্ষক : ইয়াসিন বুনো, মুনির এল কাজুই ও রেদা তাগনাউতি।

ডিফেন্ডার: নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদ্দিন, ইউসুফ বেল্লামারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওউয়াহদি, নায়েফ আগের্ড, ছাদি রিয়াদ, রেদোয়ান হালহাল ও ইসা দিয়প।

মিডফিল্ডার : সামির এল মুরাবেত, আয়্যুব বাউআদ্দি, নীল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজ়েদ্দিন ওউনাহি, বিলাল এল খাননুস এবং ইসমাইল সাবিরি।

ফরোয়ার্ড : আবদে এজ়ালজুলি, ছেমসদিন তালবি, সুফিয়ান রহিমি, আয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, গেসিম ইয়াসিন এবং আয়ুব আমাইমুনি।

Read full story at source