অভিনয় নিয়ে কর্মশালায় কী বললেন তারকারা

· Prothom Alo

কার্নিভ্যালের উদ্বোধনী শেষে মঞ্চে ঘোষিত হলো, এখন দোতলায় হলরুমে অভিনয় নিয়ে কর্মশালা হবে। অভেনেতা–অভিনেত্রীরা সেখানে যাচ্ছেন। ঘোষণা শুনে শিশু-কিশোর ও তরুণেরা ছুটল দোতলায়।

শুরু হলো অভিনয়বিষয়ক একটি বিশেষ কর্মশালা। কর্মশালায় উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, অভিনেতা আফরান নিশো, তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভান। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত নানা প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনা দেন তাঁরা।

Visit truewildgame.online for more information.

কর্মশালায় নবম শ্রেণির শিক্ষার্থী রাদিফ জানতে চায়, ‘আমরা ছোট বয়স থেকে কীভাবে অভিনয় শুরু করতে পারি?’ এর জবাবে অভিনেতা আফরান নিশো বলেন, এই বয়সে ঠিকমতো পড়াশোনা করাটাই সবচেয়ে জরুরি। কারণ, সঠিক শিক্ষা ছাড়া মানুষের সাধারণ কাণ্ডজ্ঞান তৈরি হয় না। তাই প্রথমে পরিবারের কথা শুনতে হবে এবং পড়াশোনায় মনোযোগ দিতে হবে। পড়াশোনা ঠিক রেখে চেষ্টা চালিয়ে গেলে অভিনয়ের পথ আপনা–আপনিই খুলে যাবে।

আজ সারাদিন কিআ কার্নিভ্যালচতুর্থ শ্রেণির জারাহ দারুণভাবে শিনচ্যান ও মিনা-রাজুর মিমিক্রি করে শোনায়

এরপর চতুর্থ শ্রেণির জারাহ দারুণভাবে শিনচ্যান ও মিনা-রাজুর মিমিক্রি করে শোনায়। তার প্রশ্ন ছিল, ‘আমি মিমিক্রি আর ভেন্ট্রিলোকুইজমের সঙ্গে পড়াশোনাও কীভাবে ভালো করতে পারব?’ জবাবে আফরান নিশো বলেন, ‘পথচলাটা পরিবারের মানুষকে সঙ্গে নিয়ে করলে সবকিছু খুব সহজ হয়ে যায়। আর তুমি মিমিক্রির এই চর্চাটা ছোট বয়স থেকে শুরু করেছ, এটা ভালো। এই চর্চা সারা জীবন চালিয়ে যেতে হবে।’ এ প্রসঙ্গে অভিনেতা ফারহান আহমেদ জোভান যুক্ত করেন, ‘সবার আগে বাবা-মায়ের কথা শুনতে হবে এবং অবশ্যই পড়াশোনা করতে হবে।’

কর্মশালায় একটি অন্য রকম প্রশ্ন উঠে আসে। সবাই তো অভিনেতা বা অভিনেত্রী হতে চায়, কিন্তু কেউ যদি পরিচালক হতে চায়, তবে তার কী করা উচিত? এ প্রশ্নের উত্তরে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘তোমার নিজেকেই এই প্রশ্নের উত্তর খুঁজে নিতে হবে। নিজের পথটা তোমাকেই বের করতে হবে। প্রচুর পুরোনো ও নতুন চলচ্চিত্র দেখতে হবে, বেশি বেশি বই পড়তে হবে। এটা তো আর এক দিনে সম্ভব নয়, এর জন্য অনেক পরিশ্রম করতে হবে।’

ছবিতে কিআ কার্নিভ্যাল ২০২৬

আফরান নিশো বিষয়টি আরও পরিষ্কার করে বলেন, কেউ যদি প্রকৌশলী হতে চায়, তবে তাকে প্রকৌশল বিষয়ের তত্ত্ব জানতে হয় এবং তত্ত্বের প্রয়োগ করতে পারতে হয়। ঠিক তেমনই কেউ পরিচালক হিসেবে নিজেকে দেখতে চাইলে তার চারপাশটাকে সেভাবেই পর্যবেক্ষণ করতে হবে এবং প্রচুর সিনেমা দেখতে হবে। অভিনয়কে পেশা হিসেবে না নিয়ে শুধু শখ বা আগ্রহের জায়গা থেকে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী গুরুত্বপূর্ণ একটি পরামর্শ দেন। তিনি বলেন, ‘মানুষের কোনো একটি নির্দিষ্ট বিষয়ের প্রতি যদি ঝোঁক বেশি থাকে, তাহলে তার সেদিকেই যাওয়া উচিত। দুই নৌকায় পা দেওয়া ঠিক নয়। যেকোনো একটি কাজের প্রতি যদি বেশি টান থাকে, তবে সেখানেই বেশি সময় দেওয়া উচিত।’

যাদের অভিনয়ের প্রতি তীব্র অনুরাগ আছে, তাদের প্রস্তুতি নেওয়ার জন্য কর্মশালায় কিছু সুনির্দিষ্ট উপায়ের কথা বলা হয়। যেমন অভিনয়ের হাতেখড়ি ও ভিত মজবুত করতে মঞ্চনাটক খুব ভালো একটি পন্থা। এখন চাইলে অনলাইনেই অভিনয়ের বিভিন্ন ক্লাস করা যায়। পাশাপাশি ‘অ্যাক্টিং প্রিপারেশন’ বা অভিনয়ের প্রস্তুতির ওপর লেখা নানা বই পড়ে জ্ঞান অর্জন করা যেতে পারে। এ ছাড়া বিভিন্ন সময়ে আয়োজিত অভিনয়ের প্রতিযোগিতায় অংশ নিলে জড়তা কাটে এবং অভিজ্ঞতা বাড়ে।

রাফার গানে শেষ কিআ কার্নিভ্যাল

Read full story at source