জার্মানির সামগ্রিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন ৮৪ শতাংশ জার্মান

· Prothom Alo

রাজনীতি, অর্থনীতিসহ দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বেশ চিন্তিত জার্মানরা। এসব বিষয় নিয়ে দেশটিতে বসবাসরত মানুষের ৮৪ শতাংশই উদ্বিগ্ন বা খুবই উদ্বিগ্ন। একটি প্রতিনিধিত্বমূলক জরিপে এ চিত্র উঠে এসেছে।

Visit rouesnews.click for more information.

জার্মান সংবাদমাধ্যম ‘বিল্ড আম জনটাগ’–এর জন্য জরিপটি চালিয়েছে ইনসা। এতে দেখা গেছে, জরিপে অংশ নেওয়া মানুষের ৬৪ শতাংশ মনে করেন, কোনো সম্ভাব্য জোট সরকারই দেশের সমস্যাগুলো সমাধান করতে পারবে না।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের নেতৃত্বাধীন রক্ষণশীল সিডিইউ/সিএসইউ এবং মধ্য-বামপন্থী এসপিডি জোট সরকারের ক্ষমতা গ্রহণের এক বছর পূর্তির সময়ে এসে এই জরিপের ফলটি প্রকাশিত হলো।

সরকারের ব্যর্থতার নানা দিক নিয়ে ৪২ শতাংশ উত্তরদাতা জোটে থাকা দুই দলকেই সমানভাবে দায়ী করেছেন। ৩৭ শতাংশ উত্তরদাতা প্রধান দল সিডিইউকে এবং ১৪ শতাংশ এসপিডিকে দোষারোপ করেছেন।

৪৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাঁরা অতি ডান ও কট্টরপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানির (এএফডি) সঙ্গে সরকারের কোনো ধরনের সহযোগিতা চান না। কিন্তু বাস্তবতা হলো এএফডির প্রতি সমর্থন ক্রমেই বাড়ছে।

বর্তমানে জার্মানির প্রধান রাজনৈতিক দলগুলো ডানপন্থী কট্টর প্রভাব ঠেকাতে গ্রহণ করেছে ‘ফায়ারওয়াল’ নীতি। এই নীতি এএফডির সঙ্গে কোনো রাজনৈতিক দলের কাজ বা জোট গঠন থেকে বিরত রাখছে।

তবে জরিপে অংশ নেওয়াদের ৪১ শতাংশ বলেছেন, তাঁরা এই ফায়ারওয়াল নীতি প্রত্যাহারের পক্ষে।

এ ছাড়া প্রায় ৬৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সামাজিক খাত ও কর সংস্কার ব্যর্থ হলে তারা মের্ৎস শাসনের পরিবর্তন চাইবেন।

Read full story at source