গোলাপি কো-অর্ডে বলিউডের গ্ল্যাম গার্লের বোল্ড বার্বিকোর
· Prothom Alo

বলিউডের গ্ল্যাম কুইন সানি লিওন বরাবরই তাঁর বোল্ড ফ্যাশনের জন্য আলোচনায় থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। সম্প্রতি এই তারকা ফ্রেমবন্দি হয়েছে একদম বার্বি-ডল লুকে।
Visit newssport.cv for more information.
বলিউডের গ্ল্যাম গার্ল সানি লিওন বরাবরই সাহসী ও স্টাইলিশ ফ্যাশন সেন্সের জন্য আলোচনায় থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতি শেয়ার করা নতুন ছবিতে সানি ধরা দিয়েছেন সফট-গ্ল্যাম ও ফেমিনিন ভাইবের এক মোহময় লুকে।
গোলাপি-সাদা ফ্লোরাল কো-অর্ড সেটে তিনি যেন হয়ে উঠেছেন আধুনিক বার্বি-ডল।
সুইটহার্ট নেকলাইনের মুক্তার স্ট্র্যাপযুক্ত ক্রপ টপের সঙ্গে তিনি পরেছেন ম্যাচিং রাফলড মিনি স্কার্ট। সাদা বেসের ওপর গোলাপি ফুলেল প্রিন্ট পুরো লুকে এনে দিয়েছে রোমান্টিক সামার আবহ। পোশাকের কাট ও সিলুয়েট তার লুককে করেছে আরও স্টাইলিশ ও প্রাণবন্ত।
সঙ্গে সানি বেছে নিয়েছেন ন্যুড শেডের স্ট্র্যাপি হাই হিল।
তবে বিশেষভাবে নজর কাড়ছে তার অ্যাকসেসরিজ। হাতে সাদা ও গোলাপি চুড়ি, কয়েকটি স্টেটমেন্ট আংটি এবং কানে বড় মুক্তার দুল।
চুল রাখা হয়েছে সফট ওয়েভে খোলা। দুই পাশে ছোট নীল বো-ক্লিপ শোভা বাড়াচ্ছে । মেকআপেও নিখুঁত গ্ল্যাম ফিনিশ তাঁর। গ্লোই বেস, মাসকারা-কোটেড চোখ এবং বোল্ড রেডিশ-পিঙ্ক লিপস্টিক পুরো লুকের গ্ল্যাম ফ্যাক্টরকে কয়েক ধাপ বাড়িয়ে দিয়েছে যেন।
ছবিগুলোতে সানির আত্মবিশ্বাসী পোজ ও এক্সপ্রেশন এই লুককে শুধু স্টাইলিশই নয়, করেছে আরও বেশি আকর্ষণীয় ও নজরকাড়া।
ছবি: সানি লিওনের ইন্সটাগ্রাম