অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ইক্কাডেমির যাত্রা শুরু

· Prothom Alo

অমনোযোগী শিক্ষার্থীদের স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে সক্ষম অভিনব প্রযুক্তির সমন্বয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম ইক্কাডেমি। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্ল্যাটফর্মটিতে অল্টারনেটিভ লার্নিং ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর সাতমসজিদ সড়কের সেবা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সিঙ্গাপুর থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন ইক্কাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসিফ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইক্কাডেমির ব্যবস্থাপনা পরিচালক রিফাত এস রহমান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিয়াজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, অনলাইনে ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মনোযোগ ও শেখার ধারাবাহিকতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারে অল্টারনেটিভ লার্নিং ইঞ্জিন প্রযুক্তি। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তৈরি এই প্রযুক্তি কোনো শিক্ষার্থী পর্দার সামনে অমনোযোগী হলে বা কোনো কিছু বুঝতে না পারলে তাৎক্ষণিকভাবে শনাক্ত করতে পারে। ইক্কাডেমির ক্লাস চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন কুইজে অংশ নিতে হয়, যেগুলোর ফলাফল তাৎক্ষণিকভাবে যাচাই করে শিক্ষার্থীরা আসলেই বিষয়টি বুঝতে পারছে কি না, তা নির্ধারণ করে থাকে প্রযুক্তিটি।

Visit sportbet.rodeo for more information.

ইক্কাডেমির প্রধান প্রযুক্তি কর্মকর্তা মোহাম্মদ মশহুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষা প্ল্যাটফর্মটি তৈরি করতে আমরা বাইরে থেকে কোনো কারিগরি সহায়তা নিইনি। প্রতিষ্ঠানের নিজস্ব সফটওয়্যার নির্মাতারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্ল্যাটফর্মটি তৈরি করেছেন।’

প্রাথমিকভাবে আইইএলটিএস ও ইংরেজি শেখার কোর্স নিয়ে যাত্রা শুরু করলেও ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে বিভিন্ন পেশাদার ও বিজ্ঞানভিত্তিক কোর্স যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ইক্কাডেমি কর্তৃপক্ষ। বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে

Read full story at source