ভালো বই ও সুন্দর আলোচনা বদলে দিতে পারে ভাবনার জগৎ

· Prothom Alo

কথাসাহিত্যিক আনিসুল হকের বিখ্যাত উপন্যাস ‘মা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা। ১২ মে ইউনিভার্সিটির লাইব্রেরিতে পাঠচক্রের আসর অনুষ্ঠিত হয়।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন বন্ধুসভার উপদেষ্টা এ বি এম এহসান উল্লাহ খাঁন ও আইন বিভাগের শিক্ষক তানভীর মাহতাব। বইপড়া নিয়ে তানভীর মাহতাব বলেন, ‘একটি ভালো বই, একটি সুন্দর আলোচনাই বদলে দিতে পারে ভাবনার জগৎ।’

Visit sport-tr.bet for more information.

ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভার পাঠচক্রের আসর

পাঠচক্রে আলোচনায় উঠে আসে মুক্তিযুদ্ধ, মায়ের অসীম ত্যাগ, অপেক্ষা, ভালোবাসা ও একজন মায়ের হৃদয়ের গভীরতম অনুভূতির গল্প। বইটির প্রতিটি অধ্যায় যেন আমাদের ইতিহাস ও মানবিকতার সামনে নতুন করে দাঁড় করিয়েছে।

অংশগ্রহণকারী বন্ধুরা নিজেদের অনুভূতি, প্রিয় অংশ ও উপন্যাসটির সামাজিক ও মানবিক দিক নিয়ে মতামত ভাগাভাগি করেন।

সভাপতি, ইস্টার্ন ইউনিভার্সিটি বন্ধুসভা

Read full story at source