বাজারে ম্যাকবুক এয়ার এম৫ ও আইপ্যাড এয়ার এম৪
· Prothom Alo

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে অ্যাপলের নতুন সর্বাধুনিক ম্যাকবুক এয়ার এম৫ ল্যাপটপ কম্পিউটার এবং আইপ্যাড এয়ার এম৪ ট্যাবলেট কম্পিউটার নিয়ে বিশেষ আয়োজন করেছে দেশের অ্যাপল অনুমোদিক পুনর্বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার। প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী ও সৃজনশীল পেশাজীবীদের জন্য যন্ত্র দুটি এখন পাওয়া যাচ্ছে গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব শোরুম ও অনলাইনে।
নতুন ম্যাকবুক এয়ার এম৫-এ রয়েছে আরও উন্নত পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ এবং হালকা ও বহনযোগ্য নকশা। দৈনন্দিন কাজ থেকে শুরু করে পেশাদার পর্যায়ের মাল্টিটাস্কিং—সব ক্ষেত্রেই এটি ব্যবহারকারীদের দেবে আরও দ্রুত ও স্মার্ট অভিজ্ঞতা।
Visit h-doctor.club for more information.
অন্যদিকে আইপ্যাড এয়ার এম৪ পড়াশোনা, ডিজিটাল আর্ট, কনটেন্ট ক্রিয়েশন এবং দৈনন্দিন ব্যবহারের জন্য একটি শক্তিশালী ও জনপ্রিয় যন্ত্র। উন্নত ডিসপ্লে, দ্রুত প্রসেসিং সক্ষমতা এবং অ্যাপল পেনসিল সমর্থনের কারণে এটি তরুণ ব্যবহারকারীদের কাছেও বিশেষভাবে আকর্ষণীয়।
ম্যাকবুক এয়ার এম৫–এর দাম ১ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু এবং আইপ্যাড এয়ার এম৪–এর দাম শুরু ৯১ হাজার ৯৯৯ টাকা থেকে। ঈদ উপলক্ষে ম্যাকবুক এয়ার এম৫ কিনলে গ্রাহকেরা পাচ্ছেন পাঁচ হাজার টাকা সমমূল্যের উপহার এবং বিনা মূল্যে সাদা ম্যাজিক মাউস। এ ছাড়া থাকছে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা অথবা বিশেষ ছাড়।
আইপ্যাড এয়ার এম৪ কিনলে পাওয়া যাবে ইউএসবি-সি পোর্ট সমর্থিত অ্যাপল পেনসিল। একই সঙ্গে থাকছে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত শূন্য শতাংশ ইএমআই সুবিধা অথবা বিশেষ ছাড়ের সুযোগ।
গ্যাজেট অ্যান্ড গিয়ারের মাধ্যমে কেনা ম্যাকবুক এয়ার এম৫ এবং আইপ্যাড এয়ার এম৪-এর সঙ্গে থাকছে এক বছরের অ্যাপল অফিশিয়াল ওয়ারেন্টি। দেশজুড়ে গ্যাজেট অ্যান্ড গিয়ারের শোরুম এবং গ্যাজেট অ্যান্ড গিয়ারের ওয়েবসাইটে এই সুবিধা পাওয়া যাবে।