১০৭ পুলিশ সদস্যকে পুলিশ পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

· Prothom Alo

পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনের আগে ১০৭ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

Visit h-doctor.club for more information.

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম গতকাল শনিবার রাতে বাসসকে বলেন, রাষ্ট্রপতি দেশের বাইরে যাওয়ায় অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। এই পদক প্রদানে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন।

খন্দকার রফিকুল ইসলাম আরও বলেন, পদক–সংক্রান্ত সরকারি আদেশ এখনো জারি হয়নি।

তবে পুলিশ সপ্তাহ ২০২৬-এর অন্য সব অনুষ্ঠান নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। পদকগুলো পরবর্তী সময় প্রদান করা হবে বলে নিশ্চিত করেছেন পুলিশ কর্মকর্তারা।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার শুরু ‘পুলিশ সপ্তাহ ২০২৬’। ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যে চার দিনব্যাপী (১০-১৩ মে) পালিত হচ্ছে এবারের পুলিশ সপ্তাহ।

বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ শুরু আগামীকাল

Read full story at source