সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ১০ মে, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

ভাইকে কল করে গৃহকর্তা বলেন, ‘সবাইকে মাইরা ফেলছি, আমারে আর পাবি না’

বাড়ির সামনে স্বজন ও এলাকাবাসি ভিড় করেন। আজ শনিবার

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে এক নারী, তাঁর তিন সন্তান ও নারীর ভাইসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারীর স্বামী ফোরকান মিয়া (৪০) পলাতক। আজ শনিবার সকালে ফোরকান নিজে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বজনদের কল করে জানান।
বিস্তারিত পড়ুন...

Visit extonnews.click for more information.

যার বিরুদ্ধে সংবাদ হবে, প্রথম ফোনটাই আসে আমার কাছে: এ কে আজাদ

‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬’-এর শেষ দিনের দ্বিতীয় সেশনে বক্তব্য দেন টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ। আজ শনিবার দুপুরে

টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে আজাদ বলেছেন, তাঁর কারণে তাঁর প্রতিষ্ঠানের সাংবাদিকেরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার ব্যবসাপ্রতিষ্ঠানে ৭৫ হাজার কর্মকর্তা-কর্মচারী কাজ করে। তাদের স্বার্থটা আমাকে আগে দেখতে হয়। তারপরে সৎ সাংবাদিকতা, সাংবাদিকতার স্বাধীনতা বলেন, গণতন্ত্র বলেন, এটা আমার কাছে সেকেন্ডারি; ফান্ডামেন্টাল হলো এদের প্রটেকশন দেওয়াটা।’ বিস্তারিত পড়ুন...

জামায়াতের সঙ্গে থেকে এনসিপি কি এগোতে পারবে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে শাপলা কলি প্রতীকে অংশ নিয়ে ছয়টি আসনে জয় পায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

জুলাই গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনেকের মনে আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন নিয়ে দলটির ভেতরেই দেখা দেয় সংকট। কয়েকজন নেতা দলও ছাড়েন। নির্বাচনের পর জামায়াতের সঙ্গে জোট আর কত দিন থাকবে, সে প্রশ্নও উঠেছিল এনসিপির সভায়। বিস্তারিত পড়ুন...

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে শপথ নিলেন পাঁচ মন্ত্রী, তাঁরা কারা

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল

কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শনিবার বসেছিল শপথ অনুষ্ঠান। স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার কিছু পর রাজ্যপাল আর এন রবি মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শপথ পড়ান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করল বিজেপি। বিস্তারিত পড়ুন...

কারিনা কায়সার লাইফ সাপোর্টে, মেয়ের জন্য দোয়া চেয়েছেন কায়সার হামিদ

কারিনা কায়সার

কয়েক দিন ধরেই ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অসুস্থতা নিয়ে আলোচনা চলছিল। শোনা যাচ্ছিল, লিভার–সংক্রান্ত জটিলতায় তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। খবরটি শনিবার দুপুরে প্রথম আলোকে নিশ্চিত করেন তাঁর বাবা ও জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। তিনি জানান, কারিনার অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার রাতে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

Read full story at source