নাটকের লক্ষীমন্ত বউ যখন দেশি প্রিন্সেস

· Prothom Alo

সময়টা এখন এই সুন্দরী অভিনেত্রীর। নাটকের লক্ষীমন্ত বউ হয়ে করেছেন দেশবাসীর হৃদয় জয়। এটা আমদেরই গল্প নাটকের কল্যাণে সবাই এখন মেহরীনের মতো বউ চায়। আর তুমুল এই জনপ্রিয়তার সঙ্গে এসেছে স্বীকৃতিও। অভিনেত্রী কেয়া পায়েলকে গ্ল্যামারাস ডিভার লুকে দেখা গেল অ্যাওয়ার্ডস নাইটে। পেয়েছেন পুরস্কার। ঝলমলে লুকে দেশি প্রিন্সেস লাগছে পায়েলকে এখানে রীতিমতো।

Visit esporist.com for more information.

ঝলমলে গর্জাস কালোয় আলো ছড়াচ্ছেন কেয়া পায়েল ফুলস্লিভ কালো সল্কের টপ আর কারুকাজ করা কালো ওড়নার সঙ্গে আছে কন্ট্রাস্ট ক্রিমরঙা স্কার্ট। ঘেরের নিচে জমকালো কারকাজ। প্লেফুল ভঙ্গিমায় বসা কেয়া পায়েলের কালো জুতা দেখা যাচ্ছে সঙ্গে জমকালো দেশি প্রিন্সেস আমেজের গয়না পরেছেন পায়েল কানে, গলায় আর হাতে। সফট ফ্ল্যাম ফিনিশের মেকওভারে ছোট কালো টিপ আর ন্যুড গোলাপি লিপসটেনে দেওয়া আইলাইনার, লেন্স আর খুব হালকা সফট স্মোকি চোখের সাজ এনেছে ড্রামা। টকটকে লাল গোলাপ গোঁজা চুলে। লম্বা বেনী নজর কাড়ছে হেয়ার জুয়েলারি করেছে পুরো লুকে বাজিমাত

ছবি: কেয়া পায়েলের ইন্সটাগ্রাম

ফটোগ্রাফি: জেড এই জীবন

পোশাক: আনজারা

গয়না: গ্লুড টুগেদার

মেকওভার: জাহিদ খান ব্রাইডাল মেকওভার

Read full story at source