যশোর বন্ধুসভার পাঠচক্রে রবীন্দ্রনাথের ‘ছুটি’
· Prothom Alo

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘ছুটি’ নিয়ে পাঠচক্রের আসর করেছে যশোর বন্ধুসভা। ৬ মে বিকেলে শহরের ঘোপ জেলখানা রোডে প্রথম আলো বন্ধুসভার অফিস কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
প্রচার সম্পাদক নূরনবী হৃদয়ের সঞ্চালনায় শুরুতেই ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা…’ কবিতাটি আবৃত্তি করেন বন্ধু দীপান্বিতা সিংহ রায়।
Visit freshyourfeel.org for more information.
বইটি নিয়ে আলোচনা করেন প্রথম আলো যশোর প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা মনিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ইমন হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি লাকি রানী কাপড়িয়া, সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস, বন্ধু সাইদুর রহমান ও তেহামি আক্তার।
সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা