ছুটির দিনে বায়ুদূষণে শীর্ষে ঢাকা

· Prothom Alo

ঢাকার বায়ুদূষণের বড় দুই উৎস যানবাহন ও কলকারখানার দূষিত বায়ু। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির প্রথম দিনে স্বাভাবিকভাবেই রাস্তায় যানবাহন অনেক কম। অনেক কলকারখানাও বন্ধ। তারপরও বায়ুদূষণে বিশ্বের ১২৩ নগরীর মধ্যে ঢাকা আজ শীর্ষে। আজ বেলা ১১টার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৭৭। বায়ুর এ মানকে অস্বাস্থ্যকর বলা হয়।

Visit bettingx.bond for more information.

বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে। আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শ দিয়েছে।

আজ ঢাকার বেশি দূষিত এলাকাগুলো

আজ নগরীর কয়েকটি এলাকার বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে বারিধারা পার্ক রোড। এ এলাকার বায়ুমান ১৭৯। এরপর দূষণের তালিকায় আছে যথাক্রমে বেচারাম দেউড়ি (১৭১), উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (১৬৮), গুলশানের বে’জ এইজ ওয়াটার (১৬৭), গুলশান লেক পার্ক (১৫৬) ও ধানমন্ডি (১৫১)।

সাধারণত এপ্রিল মাসের পর থেকেই ঢাকার বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়। এপ্রিল পেরিয়ে মে মাস এসে গেল, তারপর কয়েক দিন ধরে এত বৃষ্টি হচ্ছে। গতকাল বুধবারও নগরীতে বৃষ্টি হয়েছে। কিন্তু বাতাসের মান ততটা উন্নত হচ্ছে না।

সুরক্ষায় নগরবাসী যা করবেন

আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।

Read full story at source