এক মঞ্চে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিল্পী

· Prothom Alo

আজ শুক্রবার ঢাকার মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় কনসার্ট ‘ইন্ডি ফেস্ট: চ্যাপটার ওয়ান’। পারফর্ম করবেন বাংলাদেশের ব্যান্ড লেভেল ফাইভ, ভারতের তালপাতার সেপাই এবং পাকিস্তানের বায়ান ও আবদুল হান্নান।

গততকাল সকালে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের সংগীতশিল্পীরা। পাকিস্তানের বায়ান ব্যান্ড ‘নেহি মিলতা’, ‘মেরা মুসাফির’, ‘সুনো’, ‘ফারদা’, ‘কাহা যাউ’সহ তাদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবে। বায়ান ব্যান্ডের সদস্যরা হলেন আসফার হুসাইন, শাহরুখ আসলাম, মনসুর লাশারি, মুকিত শাহজাদ ও হায়দার আব্বাস।

Visit orlando-books.blog for more information.

‘ইরাদে’ ও ‘বিখরা’ গান দিয়ে জনপ্রিয়তা পান পাকিস্তানের আবদুল হান্নান। ২০২২ সালে মুক্তি পাওয়া তাঁর ‘ইরাদে’ গানটি শোনা হয়েছে ১২ কোটি ২৬ লাখের বেশিবার। একই বছর মুক্তি পাওয়া ‘বিখরা’ শোনা হয়েছে ৮ কোটি ৪৪ লাখ বারের বেশি।

বিকেলে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তালপাতার সেপাইও ঢাকার পথে ছিল। ব্যান্ডটির অন্যতম সদস্য প্রীতম দাস প্রথম আলোকে বলেন, ‘আশা করি, ভালো একটি আয়োজন হবে। বাংলাদেশের দর্শকের প্রচুর ভালোবাসা সব সময় পেয়ে এসেছি, কাল সবাই চলে আসুন, দেখা হবে।’ এপার বাংলা ও ওপার বাংলা—দুই বাংলাতেই তালপাতার সেপাইয়ের খ্যাতি রয়েছে। বিশেষ করে তাদের গাওয়া গান ‘মশাদের চুমু’, ‘চাঁদের শহরে’, ‘আমি শুধু খুঁজেছি আমায়’ গানগুলো বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছে।

বাংলাদেশে তরুণ প্রজন্মের জনপ্রিয় ব্যান্ড ‘লেভেল ফাইভ’। ব্যান্ডটির জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘সিক্সটিজ লাভ’, ‘সত্য-মিথ্যে’, ‘তুমি’, ‘শুভ্র প্রভাত’ অন্যতম।
আয়োজকদের ভাষ্য, ‘ইন্ডি ফেস্ট: চ্যাপটার ওয়ান’ শুধু একটি কনসার্ট নয়; বরং দক্ষিণ এশিয়ার স্বাধীন সংগীতশিল্পীদের একসঙ্গে আনার একটি উদ্যোগ।

Read full story at source