দাঁত মাজলেও মুখে প্রচন্ড দুর্গন্ধ হচ্ছে, সঙ্গী কাছে আসছেন না? কী করবেন
· Prothom Alo

বিজ্ঞাপনে তো দেখায় টুথপেস্ট দিয়ে দাঁত মাজলেই ফ্রেশ হয়ে যায় মুখ। কিন্তু বাস্তবতা কি তাই?
মুখে দুর্গন্ধ বা হ্যালিটোসিস এমন একটি সমস্যা, যা অনেকের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। অনেক সময় এই সমস্যার কারণে সম্পর্কেও আসে বিপত্তি। সঙ্গী কাছে আসতে চান না দুর্গন্ধে। এ যেন কাছে আসার বদলে দূরে যাওয়ার গল্প। বিজ্ঞাপনে তো দেখায় টুথপেস্ট দিয়ে দাঁত মাজলেই ফ্রেশ হয়ে যায় মুখ। কিন্তু বাস্তবতা কি তাই? অস্বস্তিকর বিষয় হলো—অনেকেই নিয়মিত দাঁত মাজেন, তবুও মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পান না। তাহলে প্রশ্ন ওঠে, দাঁত মাজা সত্ত্বেও কেন এই সমস্যা থেকে যায়?
Visit saltysenoritaaz.com for more information.
অনেকেই নিয়মিত দাঁত মাজেন, তবুও মুখের দুর্গন্ধ থেকে মুক্তি পান নাজিভের ওপর অসংখ্য ব্যাকটেরিয়া জমে থাকে১. জিভ পরিষ্কার না করা
জিভের ওপর অসংখ্য ব্যাকটেরিয়া জমে থাকে, বিশেষ করে পেছনের দিকে। এগুলো খাবারের কণা ভেঙে দুর্গন্ধযুক্ত সালফার যৌগ তৈরি করে। শুধু দাঁত মাজলে এগুলো দূর হয় না।
২. দাঁতের ফাঁকে খাবার জমে থাকা
টুথব্রাশ অনেক সময় দাঁতের ফাঁকের খাবার পুরোপুরি পরিষ্কার করতে পারে না। এসব জায়গায় ব্যাকটেরিয়া বাড়ে এবং দুর্গন্ধ তৈরি করে। এজন্য ফ্লস বা ইন্টারডেন্টাল ব্রাশ দরকার।
৩. মাড়ির রোগ (জিঞ্জিভাইটিস/পেরিওডোন্টাইটিস)
মাড়িতে ইনফেকশন হলে পুঁজ, রক্তপাত ও দুর্গন্ধ হতে পারে। এটা খুব সাধারণ কিন্তু অনেকেই গুরুত্ব দেন না।
বিভিন্ন কারণে মুখে গন্ধ হতে পারে৪. মুখ শুকিয়ে যাওয়া
লালা মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। পানি কম খাওয়া, দীর্ঘ সময় না খেয়ে থাকা (যেমন রোজা), বা কিছু ওষুধের কারণে মুখ শুকিয়ে গেলে দুর্গন্ধ বাড়ে।
৫. টনসিল স্টোন
গলার টনসিলে ছোট সাদা দানার মতো জমাট বস্তু তৈরি হতে পারে, যেগুলো থেকে বাজে গন্ধ বের হয়।
৬. খাবারের প্রভাব
রসুন, পেঁয়াজ, মশলাদার খাবার খাওয়ার পর গন্ধ শুধু মুখে নয়, রক্তের মাধ্যমে ফুসফুসে গিয়ে নিঃশ্বাসে বের হয়। তাই দাঁত মাজলেও কিছু সময় গন্ধ থাকতে পারে।
৭. ধূমপান ও তামাকজাত দ্রব্য
এসব মুখ শুকিয়ে দেয় এবং স্থায়ী দুর্গন্ধ তৈরি করে।
৮. পাকস্থলী বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা
অ্যাসিড রিফ্লাক্স (GERD), ডায়াবেটিস, সাইনাস ইনফেকশন বা লিভারের সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে।
লিভারের সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হতে পারেসমস্যা দীর্ঘদিন থাকলে ডেন্টিস্ট বা চিকিৎসকের পরামর্শ নিনকী করবেন?
দিনে অন্তত ২ বার দাঁত মাজুন এবং জিভ পরিষ্কার করুন
প্রতিদিন ডেন্টাল ফ্লস ব্যবহার করুন
পর্যাপ্ত পানি পান করুন
মাউথওয়াশ (অ্যালকোহল-ফ্রি হলে ভালো) ব্যবহার করতে পারেন
ধূমপান এড়িয়ে চলুন
সমস্যা দীর্ঘদিন থাকলে ডেন্টিস্ট বা চিকিৎসকের পরামর্শ নিন
সূত্র: হেলথলাইন
ছবি: এআই ও পেকজেলস