ইশ্‌, যদি আবার সেই পুরোনো দিনে ফিরে যেতে পারতাম...

· Prothom Alo

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
এর আগে সাড়া ফেলেছিল ‘তোমাদের গল্প’ নাটকটি। সেই নাটকের ভিউ বর্তমানে ৪৫ মিলিয়ন ছাড়িয়েছে। নাটকটি নিয়ে জোভান লিখেছেন, ‘চার কোটি ৫০ লাখ ভিউ...এটা তো অনেক বড় অর্জন। ধন্যবাদ আমাদের নাটকের টিম।’ স্ট্যাটাসের মন্তব্যে তিনি নাটকের দ্বিতীয় কিস্তি চেয়েছেন। সেখানে পরিচালক মোস্তফা কামাল রাজের মন্তব্য, ‘ভেবে দেখি।’ইরফান সাজ্জাদ সহশিল্পী কেয়া পায়েলের সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘কেউ কারও সঙ্গে কথা না বলার পরও যখন জোর করে সেলফি তোলা লাগে।’সমুদ্রপাড়ের ছবি পোস্ট করে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী লিখেছেন, ‘ইশ্‌, যদি আমরা আবার সেই ভালো পুরোনো দিনে ফিরে যেতে পারতাম, যখন মা আমাদের গান শুনিয়ে ঘুম পাড়াতেন। কিন্তু এখন দিনগুলো শুধু চাপের মধ্যেই চলে যায়।’অভিনেত্রী সুষমা সরকার ফেসবুক পোস্টে ‘প্রেশার কুকার’ সিনেমা নিয়ে লিখেছেন, ‘সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসেও যখন কোনো সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না, বিষয়টা ভেবে ভীষণ আনন্দ হচ্ছিল। দেখতে পারছি না ভেবে মনও খারাপ হচ্ছিল। “প্রেশার কুকার” দিয়ে সিনেমা দেখা শুরু করলাম। সবার এত দারুণ পরিমিত অভিনয়। আমি মুগ্ধ হয়ে গেছি নাজিফা তুষির অভিনয় দেখে। কাকে রেখে কার কথা বলব, ফজলুর রহমান বাবু ভাই, চঞ্চল চৌধুরীর অল্প উপস্থিতি কিন্তু কী দারুণ আবার আজিজুল হাকিম ভাইকেও নতুনভাবে দেখলাম। সবাই অসাধারণ।’‘আমি প্রিন্সের সঙ্গে একাধিকবার ডেট করেছি’‘সুপ্তাদের বাড়ি’ নাটকটির প্রচারণায় পরিচালক ইমরাউল রাফাত লিখেছেন, ‘দর্শক, আপনাদের ভালোবাসাই ভালো গল্পে কাজ করার শক্তি। আপনাদের আবেগে ভাসি, আপনাদের ভালোবাসায় ডুবি।’ ছবিটির নিচে ফরহাদ নামের এক দর্শক লিখেছেন, ‘এই দৃশ্যে কেঁদেছি।’

Visit tr-sport.click for more information.

Read full story at source