৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের নিবন্ধন শুরু
· Prothom Alo

শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা বাড়াতে তৃতীয়বারের মতো বাংলাদেশ এআই অলিম্পিয়াড (বিডিএআইও) প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। ‘৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াড (বিডিএআইও)’ শীর্ষক এ প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রমও শুরু হয়েছে। প্রতিযোগিতার বিজয়ীরা আগস্টে কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠেয় ৩য় আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডের (আইওএআই) চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এ ছাড়া জুনে এশিয়া প্যাসিফিক এআই অলিম্পিয়াডেও অংশগ্রহণের সুযোগ পাবে তারা। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিডিওএসএন।
Visit asg-reflektory.pl for more information.
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩য় বিডিএআইও প্রতিযোগিতা দুটি বিভাগে আয়োজন করা হবে। ‘এআই চ্যালেঞ্জ’ বিভাগে ষষ্ঠ থেকে এইচএসসি সমমানের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। পাইথন, মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্কসহ এআই–বিষয়ক বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে তাদের। অন্যদিকে ‘এআই কুইজ’ বিভাগে ষষ্ঠ থেকে এইচএসসি সমমানের শিক্ষার্থীদের এআই বিষয়ে সাধারণ জ্ঞান ও গানিতিক ও যুক্তিভিত্তিক দক্ষতা যাচাই করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ও পরিচালক এবং বাংলাদেশ এআই অলিম্পিয়াড দলের দলনেতা বি এম মইনুল হোসেন বলেন, ‘প্রযুক্তিনির্ভর যে ভবিষ্যত পৃথিবীর কথা বলা হচ্ছে, সেখানে গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তার। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সমস্যা সমাধান ও বাস্তব দক্ষতা বৃদ্ধির জন্য এআই অলিম্পিয়াড হতে পারে কার্যকর এক মাধ্যম।’
আয়োজকেরা জানিয়েছেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় পর্যায়ক্রমে প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব আয়োজন করা হবে। এরপর আঞ্চলিক পর্বে বিজয়ীদের নিয়ে ঢাকায় হবে প্রতিযোগিতার জাতীয় পর্ব। প্রতিযোগিতার বিস্তারিত তথ্য জানা যাবে ঠিকানায়। আগ্রহী শিক্ষার্থীরা সরাসরি লিংকে গিয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবে।
এবারের আসরের প্লাটিনাম স্পনসর ও হোস্ট হিসেবে রয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজিনেস অ্যান্ড টেকনলজি (বিইউবিটি)। পাওয়ার্ড বাই হিসেবে যুক্ত আছে রিভ চ্যাট। এ ছাড়া গোল্ড স্পনসর হিসেবে রয়েছে ব্রেন স্টেশন ২৩ এবং নলেজ পার্টনার হিসেবে সহযোগিতা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট।