একঝলক (৩১ মার্চ ২০২৬)
· Prothom Alo
আড়ত থেকে তরমুজ কিনে বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। বালুঘাট, বরিশাল, ৩১ মার্চচরাঞ্চলে ভুট্টার ফলন ভালো হয়েছে। মাড়াই শেষে মাঠে রোদে ভুট্টা শুকাতে দিয়েছেন কিষান–কিষানিরা। চর মাধবদিয়া, ফরিদপুর, ৩১ মার্চরঙ্গন ফুলের মধুর রসের ভোজে প্রজাপতির নাচ। দীঘলি বাঁক, রাঙামাটি, ৩১ মার্চপাহাড়ি সবজি হাড়গোজা গোটা। বাজারে এর বেশ চাহিদা। বনরূপা, রাঙামাটি, ৩১ মার্চ জলের ধারে শিকারের অপেক্ষায় বক। ছোট বয়রা, খুলনা, ৩১ মার্চনিজ হাতে বাঁশ দিয়ে তৈরি মুরগি রাখার ঝুড়ি মাথায় নিয়ে বিক্রি করতে বেরিয়েছেন এই ভ্রাম্যমাণ ব্যবসায়ী। টিপনা, ডুমুরিয়া, খুলনা, ৩১ মার্চ দেশি মুরগি হাতে নিয়ে পাড়ামহল্লায় বিক্রি করছেন তিনি। নিউ ইঞ্জিনিয়ারপাড়া, রংপুর, ৩১ মার্চবাড়ির পাশে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতেছে শিশুটি। দীঘিরপাড়, দাউদকান্দি, কুমিল্লা, ৩১ মার্চচারদিকে সবুজ প্রকৃতি, মাঝখানে দ্বিতল মাটির বাড়ি। সিসিডিবি, শ্রীপুর, গাজীপুর, ৩১ মার্চভোলায় এবার তরমুজের ভালো ফলন হলেও দাম কম। ক্ষতির আশঙ্কায় কৃষকেরা। চর বৈরাগী, দৌলতখান, ভোলা, ৩১ মার্চ ঢাকা থেকে এসব ড্রামে খোলা সয়াবিন তেল আসে নদীপথে। পরে এসব ড্রাম বাজারে বিক্রি করা হয়। বালুঘাট, বরিশাল, ৩১ মার্চ
Visit chinesewhispers.club for more information.