রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত দুই আসামি গ্রেপ্তার

· Prothom Alo

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ধরে তাঁর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার ভোরে উপজেলার তারাবো পৌরসভায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী (২৪) বাদী হয়ে সোমবার সন্ধ্যায় রূপগঞ্জ থানায় মামলা করেছেন। এ ঘটনায় পুলিশ সোমবার রাত ১০টার দিকে অভিযুক্ত দুই আসামিকে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের যাত্রামুড়া বৌবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

Visit newsbetsport.bond for more information.

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভোরে অভিযুক্ত আফজাল খান তার এক সহযোগীকে নিয়ে ভুক্তভোগী ওই নারীর বাসায় প্রবেশ করে। বাসায় ঢুকে তারা প্রথমে ওই নারীর মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। এ সময় তাঁর স্বামী এগিয়ে এলে তাঁকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেয়, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তাঁর স্বামী ও ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। একপর্যায়ে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতনামা এক ব্যক্তি ও পরে আফজাল খান ওই নারীকে ধর্ষণ করে। পরে ওই বাসা থেকে দুটি মুঠোফোন নিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সোমবার সন্ধ্যায় মামলা করেছেন। পরে এ ঘটনায় জড়িত দুই আসামিকে রাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

Read full story at source