মা ছাড়া তুমি কীভাবে থাকবে জানি না...

· Prothom Alo

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান, খায়রুল বাসার, সিঁথি সাহাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
অভিনেতা যাহের আলভীর ছেলের একটি ভিডিও পোস্ট করে আরেক অভিনেতা ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘তোমাকে আমি কখনো দেখিনি বাবা। কিন্তু গত ৩টা দিন যাবৎ তোমার চেহারাই শুধু আমার চোখে ভাসছে, এমনকি স্বপ্নেও আমি তোমাকেই দেখেছি। মা ছাড়া তুমি কীভাবে থাকবে জানি না, আল্লাহ যেন তোমাকে ভালো রাখেন।’অভিনেতা খায়রুল বাসার ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সায়রা ভাবি (সুনেরাহ্) দেখেন, আমরা চলি ডালে ডালে, তারা চলে পাতায় পাতায়। আমরা খুঁজি ক্যাফেতে, তারা যায় কক্সবাজার। দুনিয়াটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে।’গায়িকা সিঁথি সাহা ধর্ষণের ঘটনায় সোচ্চার হয়ে ফেসবুকে লিখেছেন, ‘ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড হতেই হবে। একদম ধরা পড়ার সঙ্গে সঙ্গে, কিসের যাবজ্জীবন? শিশুটির জীবন কেড়ে নেওয়া পশুকে দিয়েই শুরু হোক। একবার কার্যকারিতা শুরু হলে পশুরা এই ঘৃন্যতম কাজ করতে চিন্তা করবে।’মারধরের অভিযোগে ফেসবুক লাইভ, অভিনয়শিল্পী সংঘের বিবৃতিতে কী আছেচিত্রনায়িকা রত্না এখন অভিনয়ে নিয়মিত নন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সব যুদ্ধে অংশ নিতে নেই। কিছু কিছু গল্পে দর্শক হওয়া শ্রেয় কারণ, অপ্রয়োজনীয় তর্কে শক্তি ব্যয় না করে তা নিজের উন্নতিতে কাজে লাগানো যায়। মাঠের খেলোয়াড়ের চেয়ে গ্যালারিতে থাকা দর্শক খেলাটা বেশি পরিষ্কার দেখতে পান। অপরাধী যখন বারবার অপরাধ করতে থাকে, তখন তার বিরুদ্ধে প্রমাণ আপনার বদলে প্রকৃতিই তৈরি করে দেয়।’

Visit likesport.biz for more information.

Read full story at source