দেখুন রাশমিকা–বিজয়ের বিয়ের ১১টি ছবি

· Prothom Alo

বিয়ের করলেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা। আজ ২৬ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের উদয়পুরে তাঁদের বিয়েটা হয়েছে একেবারেই নিভৃতে, রহস্যময় আয়োজনের মধ্য দিয়ে। না ছিল কোনো ফাঁস হওয়া নাচের ভিডিও, না ছিল আত্মীয়স্বজনের লাইভ স্ট্রিম। পুরো আয়োজনেই ছিল কঠোর ‘নো ফোন’ নীতি। ফলে বিয়ের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েনি আগেভাগেই। তবে আজ সন্ধ্যা ৭টার দিকে ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করলেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা।

Visit sportfeeds.autos for more information.

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সামনে এল বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের ছবি।বিজয় ও রাশমিকা দুজনই তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব ছবি প্রকাশ করেন।মাত্র ১০ মিনিটে রাশমিকার প্রকাশ করা ছবিগুলোর নিচে লাভ রিঅ্যাক্ট জড়ো হয়েছে ৭ লাখের বেশি। রাশমিকা লিখেছেন, ‘হ্যালো আমার ভালোবাসার মানুষেরা, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, “আমার জীবনসঙ্গী বিজয় দেবরাকোন্ডা”।’রাশমিকা আরও লিখেছেন, ‘এই মানুষটা (বিজয়) আমাকে শিখিয়েছে সত্যিকারের ভালোবাসা কাকে বলে। শান্তিতে থাকা কাকে বলে। এই মানুষটা আমাকে শিখিয়েছে বড় স্বপ্ন দেখা কখনো ভুল নয়। প্রতিনিয়ত আমাকে বলেছে, আমি যা কিছু অর্জন করেছি, আমি তারচেয়ে আরও বেশি অর্জনের যোগ্য।’রাশমিকার বার্তায় আরও আছে, ‘বিজু, আমি কখনোই ভাষা, শব্দ দিয়ে বলতে পারব না তুমি আমার কে...’‘...বা তোমার জন্য আমি কী অনুভব করি। আমার এই মুহূর্তে হঠাৎই মনে হচ্ছে, আমার সব অর্জন, সংগ্রাম, সুখ, দুঃখ, আনন্দ, জীবন—এসব আগের চেয়ে অনেক বেশি অর্থপূর্ণ। কেননা আমার সঙ্গে তুমি আছ, তুমিও এই যাত্রার অংশীদার।’রাশমিকা বিজয়কে আরও লিখেছেন, ‘আমি তোমার স্ত্রী হতে পেরে উচ্ছ্বসিত। এসো, একসঙ্গে আমরা একটা আশীর্বাদপুষ্ট জীবন কাটাই।’অন্যদিকে বিজয় ছবিগুলো প্রকাশ করে লিখেছেন, ‘একদিন হঠাৎ মনে হলো, আমি ওকে (রাশমিকাকে) মিস করছি। মনে হলো, ও আমার আশপাশে থাকলে দিনটা আরেকটু ভালো হতো। ও আশপাশে কোথাও থাকলে খাবারটা খেতে আরও মজা লাগত।’বিজয় আরও লিখেছেন, ‘ও (রাশমিকা) সঙ্গে থাকলে মনে হতো, জিমে গিয়ে ব্যায়াম করা শান্তি নয়, বরং মজার একটা ব্যাপার। ও আমার জীবনের বড় প্রয়োজন, আমি যেখানেই থাকি না কেন, ও পাশে থাকলেই মনে হয় সেটা বাড়ি। তুমি আমার বাড়ি, তুমিই আমার স্থিতি।’শেষ বাক্যে বিজয় লিখেছেন, ‘আমি আমার জীবনের সেরা বন্ধুকে আমার জীবনসঙ্গী বানিয়ে ফেললাম। ২৬-০২-২০২৬।’আনপ্লাগড ওয়েডিং কী? রাশমিকা–বিজয়ের বিয়েতে ‘নো ফোন’ নীতির পেছনের ভাবনা

Read full story at source