কলেজ মাঠে পড়ে আছে মন্ত্রীর ইফতার মাহফিলের বর্জ্য, ছড়াচ্ছে দুর্গন্ধ

· Prothom Alo

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে গতকাল শনিবার বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। এ আয়োজনের ২৪ ঘণ্টা পার হলেও মাঠের বর্জ্য এখনো সরানো হয়নি। এতে মাঠের পরিবেশ নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে।

Visit chickenroadslot.pro for more information.

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। এ ছাড়া এ আয়োজনে বিরামপুর ও আশপাশের উপজেলা থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের সবাইকে ইফতারির প্যাকেট দেওয়া হয়েছিল। ইফতার শেষে সবাই হাতে থাকা ইফতারির খালি প্যাকেট মাঠে ফেলে চলে যান।

আজ রোববার সন্ধ্যায় বিরামপুর সরকারি কলেজ মাঠে গিয়ে দেখা যায়, মাঠজুড়ে পড়ে আছে খালি প্যাকেট। এ ছাড়া কলেজের অফিসকক্ষ, শ্রেণিকক্ষ, মিলনায়তন ও শহীদ মিনারের সামনেও ছড়িয়ে–ছিটিয়ে আছে খালি প্যাকেট। মাঠে পড়ে থাকা প্যাকেটের ভেতরের উচ্ছিষ্ট খাবারের খোঁজে কয়েকটি কুকুর মুখে প্যাকেট ধরে কাড়াকাড়ি করছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে। পথচারীরা নাক–মুখ চেপে মাঠের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন। প্রতিদিন কলেজ মাঠে স্থানীয় যুবকদের ক্রিকেট খেলতে বা আড্ডা দিতে দেখা গেলেও আজ তাঁদের দেখা যায়নি।

মাঠের পূর্ব পাশে শহীদ মিনারের সিঁড়িতে বসে বন্ধুদের সঙ্গে গল্প করছেন একরামুল হাসান নামের এক ব্যক্তি। তিনি বলেন, গতকাল ইফতার মাহফিলের খালি প্যাকেট পড়ে থাকায় মাঠের পরিবেশ নষ্ট হয়েছে। রোজা থেকে মাঠে বসে গল্প করার একদম পরিবেশ নেই। সমাজকল্যাণমন্ত্রীর এমন একটি সুন্দর আয়োজনের পর এভাবে মাঠের সৌন্দর্য নষ্ট হবে, ভাবতে কষ্ট হয়।

বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য কুমার বলেন, ‘আজ বেলা দুইটা পর্যন্ত আমি কলেজে ছিলাম। তখনো মাঠে ইফতারির খালি প্যাকেট পড়ে থাকতে দেখেছি। এগুলো পৌরসভার পরিচ্ছন্নকর্মীদের পরিষ্কার করার কথা। পরিচ্ছন্নকর্মীরা নাকি রোববারে কাজ করেন না। তাঁরা আগামীকাল সোমবার এসব বর্জ্য পরিষ্কার করতে পারেন।’

Read full story at source