কুয়েতে প্রাণঘাতী হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সন্দেহ করছে ইরান

· Prothom Alo

কুয়েতের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলায় ইতালির দুই নাগরিক নিহত হওয়ার ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে ইরান। গতকাল বৃহস্পতিবার এ হামলা চালানো হয়েছে। তেহরানের দাবি, এটি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাজানো হামলা হয়ে থাকতে পারে।

Visit freshyourfeel.org for more information.

ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত দুজন বেসামরিক প্রযুক্তিবিদ। তাঁরা ‘রাইনমেটাল ইতালিয়া’ নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। কুয়েতের সামরিক বাহিনীর ব্যবহৃত স্কাইগার্ড আকাশ প্রতিরক্ষাব্যবস্থার অ্যানটেনা রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন তাঁরা।

হামলায় কুয়েত ও পাকিস্তানের দুই নাগরিকও আহত হয়েছেন।

রাইনমেটাল জার্মানির একটি প্রতিরক্ষা শিল্পপ্রতিষ্ঠান। এটি ইউরোপের অন্যতম বৃহৎ অস্ত্র উৎপাদনকারী কোম্পানি। সামরিক যান, গোলাবারুদ ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করে প্রতিষ্ঠানটি।

ইরানকে দায়ী করেছে উপসাগরীয় জোট

ছয়টি আরব রাজতান্ত্রিক দেশের আঞ্চলিক জোট উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইউই বলেন, ‘যে অজুহাত বা যুক্তিই দেখানো হোক না কেন, এটি অত্যন্ত বিপজ্জনক ও অগ্রহণযোগ্য উত্তেজনা বৃদ্ধি।’

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানিয়েছেন, এ ঘটনায় ইরানের দূতাবাসের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হবে।

তাজানি বলেন, ‘এই মুহূর্তে নতুন করে সংঘাতের কেন্দ্র তৈরি করার কোনো প্রয়োজন নেই।...ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধে উপসাগরীয় দেশগুলো জড়িত নয়।’

কুয়েতে সামরিক স্থাপনায় হামলা চালানোর কথা অস্বীকার ইরানের, যৌথ তদন্তের প্রস্তাব

সাজানো হামলার অভিযোগ ইরানের

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফজল শেকারচি হামলার দায় অস্বীকার করেছেন।

শেকারচি বলেন, ওই দিন উপসাগরীয় অঞ্চলে ইরান ‘কোনো সামরিক বা আক্রমণাত্মক অভিযান’ চালায়নি।

শেকারচি দাবি করেন, এ অঞ্চলে নিরাপত্তাহীনতা বৃদ্ধি করতে অতীতেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্যের ওপর দায় চাপানোর উদ্দেশ্যে সাজানো হামলা চালানোর ইতিহাস রয়েছে।

তবে নিজের দাবির পক্ষে বিস্তারিত কোনো তথ্য দেননি ইরানের এই সামরিক মুখপাত্র।

‘ভুল করে’ তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে কুয়েত

উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর থেকে কুয়েতসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।

এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। ইরানের অভিযোগ, নিজেদের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলা চালানোর সুযোগ দিচ্ছে দেশগুলো।

সর্বশেষ ১৭ নভেম্বর ইরানে হামলা চালানোর কথা স্বীকার করেছিল যুক্তরাষ্ট্র।

ওই দিন হরমুজ প্রণালির কেশম দ্বীপে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালায় মার্কিন বাহিনী। ওয়াশিংটনের দাবি, মার্কিন সেনা ও সামরিক সম্পদের ওপর ইরানের হামলার জবাবে ওই অভিযান চালানো হয়েছিল।

এর পরদিন ১৮ নভেম্বর কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলা চালানোর দাবি করে ইরান।

তিন দিন পর ২১ নভেম্বর বাহরাইনে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিভিন্ন স্থাপনায় হামলার দাবিও জানায় তেহরান।

যুক্তরাষ্ট্রকে জবাব, কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা

Read full story at source