নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে
· Prothom Alo

নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শিপনকে (৫০) তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এই আদেশ দেন।
Visit bettingx.bond for more information.
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর, যিনি ৪০০ কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয়েছেন, সেই জাহাঙ্গীরের ভাগনে এই শিপন। ঢাকা শহরকে অস্থিতিশীল করতে তাঁর ভূমিকা রয়েছে। এই মামলায় তাঁর সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় আদালত তাঁর রিমান্ড মঞ্জুর করেছেন। রাজধানীর তুরাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
১২ নভেম্বর তুরাগ থানাধীন দিয়াবাড়ি বউবাজার এলাকায় অভিযান পরিচালনা করে শিপনকে (৫০) গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে এই মামলায় কারাগারে পাঠানো হয়।
১৬ নভেম্বর শিপনকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক। তখন আদালত বুধবার শুনানির দিন ধার্য করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মামলার ঘটনার সঙ্গে আসামির জড়িত থাকার বিষয়ে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে জানা যায়, ওই আসামি নিষিদ্ধঘোষিত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের সঙ্গে যোগসাজশে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট এবং বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে সরকারবিরোধী বিভিন্ন কার্যক্রম ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিলেন। আসামি ঘটনাস্থলে উপস্থিত থেকে সরকারবিরোধী স্লোগান প্রদান এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনায় অংশগ্রহণ করেছিলেন মর্মে তদন্তে তথ্য ও সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২১ অক্টোবর তুরাগ থানাধীন ১৫ নম্বর সেক্টরের উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে সমবেত হন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে সমবেত ব্যক্তিরা সরকারবিরোধী স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বাদী সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনগণের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করেন।
মামলার অভিযোগে আরও বলা হয়, আসামিরা সরকারবিরোধী স্লোগান ও ঝটিকা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং রাষ্ট্রের জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্নিত করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তুরাগ থানায় মামলাটি করে।