হতাশার এক দিন বাংলাদেশের প্রাপ্তি ৬ উইকেট

· Prothom Alo

টেস্টের দ্বিতীয় দিনেই যেন হাল ছেড়ে দিল বাংলাদেশ! বলা ভালো, তাদের শরীরী ভাষায় সেটি ফুটে উঠল আসলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের কারণেই। তারা দিন শেষ করেছে ৭ উইকেটে ৪৯৪ রানে, ৪০৩ রানের লিড নিয়ে। প্রথম ইনিংসে ৯১ রানে অলআউট হওয়া বাংলাদেশের এমন দিনে আর কীই–বা করার থাকতে পারে!

প্রথম দিন টেস্ট শুরুর তিন ঘণ্টার মধ্যেই বাংলাদেশের ৯১ রানে অলআউট হয়ে যাওয়ার পর মিটি মিটি করে জ্বলা সম্ভাবনার আলো দ্বিতীয় দিনে যত সময় গড়িয়েছে, ততই আরও কমেছে। সারা দিনে ৯৮ ওভার খেলা হয়ে ৬ উইকেট গেছে ঠিকই, কিন্তু তাতে ম্যাচে কোনো প্রভাবই পড়েনি।

Visit bettingx.bond for more information.

একপর্যায়ে তো এমনই অবস্থা, কোনো স্পিনার ছাড়াই একাদশ সাজিয়ে ফেলা বাংলাদেশের হয়ে বল হাতে একে একে তিন স্পিনার করে ফেলেন ৩৬ ওভার। স্পিনারদের একজন নাজমুল হোসেন কখনো টেস্টে উইকেট পাননি, আরেকজন তাওহিদ হৃদয় বল হাতে নিয়েছেন গতকালই প্রথম।

দিনের শেষ ওভারে সেঞ্চুরি করা মুল্ডারকে আউট করলেও টেস্টে হৃদয়ের প্রথম দিনের বোলিংয়ের হাইলাইটস বলতে টনি ডি জর্জির দিকে একবার অযথাই বল ছুড়ে মারা। আগের দিন হৃদয় আউট হওয়ার পর শর্ট লেগে থাকা টনি ডি জর্জি তাঁকে উদ্দেশ করে কিছু একটা বলেছিলেন। বল ছুড়ে মেরে সেটারই যেন জবাব দিতে চাইলেন হৃদয়।

স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি ২৩ ওভার করা মুমিনুল হক একবার উইকেট প্রায় পেয়েই গিয়েছিলেন। রিভিউ নিয়ে বেঁচে যান জর্জি, এর আগের বলেই বাংলাদেশ রিভিউ নেওয়ার পর তিনি বাঁচেন আম্পায়রস কলে। স্পিনারদের এমন দুর্ভাগা দিনে পেসাররা আবার পাননি ফিল্ডারদের সাহায্য। পেসারদের বলে তিনটি ক্যাচ ছেড়েছেন ফিল্ডাররা।

দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে দ্রুততম দেড় শ রান করেছেন অ্যাকারম্যান

তাদের বোলিংয়ের লাইন–লেন্থেও ভালো ছিল না। প্রথম দুই ঘণ্টা তো অ্যাকারম্যান তুলাধোনা করেন। চার–ছক্কায় বাংলাদেশের বোলারদের দিশাহারা করে দেওয়ার পর দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্রুততম দেড় শ রানের ইনিংস খেলে তিনি ফেরেন শরীফুল ইসলামের ফুল টসে এলবিডব্লু হয়ে। আগের ম্যাচেও দেড় শ করা অ্যাকারম্যান তিন টেস্টে যে দুটি সেঞ্চুরি পেয়েছেন, দুটিই বাংলাদেশের বিপক্ষে।

তাঁর বিদায়ের পর কখনো ডি জর্জি, কখনো উইয়ান মুল্ডার হাল ধরেন দক্ষিণ আফ্রিকার। তাদের ব্যাটে তেমন তাড়াহুড়া ছিল না। সেটির বোধ হয় খুব একটা প্রয়োজনও নেই।

দক্ষিণ আফ্রিকার লিডটা এখন এতই বড় যে বাংলাদেশের পক্ষে ওই চূড়া পার করার কাজটাই কঠিন। টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে সবমিলিয়ে তারা চার শ পেরোতে পেরেছে কেবল চারবার। ম্যাচের গন্তব্যটা তাই একরকম জানাই এখন।

তবু কৌতূহল বাংলাদেশের ব্যাটসম্যানদের নিয়ে। প্রথম ইনিংসে ব্যর্থতার পর দ্বিতীয় ইনিংসে তারা কেমন করেন—এ ছাড়া সেঞ্চুরিয়ন টেস্টে কারও আগ্রহ থাকার আর কোনো কারণ নেই।

ভারত–নিউজিল্যান্ড ড্রয়ে লাভ অস্ট্রেলিয়ার, ফাইনালে যেতে কার কী সমীকরণ

Read full story at source