২০২৭ সালে চাঙা হবে চাকরির বাজার, তবে সুযোগ পেলেই চাকরি ছাড়বেন ২১%

· Prothom Alo

বিশ্বজুড়ে চাকরির বাজারে একধরনের চাপা অস্থিরতা বিরাজ করছে। বর্তমান কর্মক্ষেত্রে সুযোগ-সুবিধা ও পদোন্নতি নিয়ে হতাশ কর্মীদের সংখ্যা বাড়ছে। তবে বিকল্প চাকরির সংকট থাকায় এত দিন অনেকেই মুখ বুজে কাজ করে গেছেন। এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। চাকরির বাজার কিছুটা চাঙা হতেই বিশ্বজুড়ে কর্মীদের মধ্যে গণহারে চাকরি ছাড়ার নতুন ঢেউ নামতে পারে।

আন্তর্জাতিক জব পোর্টাল ‘ইনডিড’ এবং ‘গ্লাসডোর’-এর সাম্প্রতিক এক যৌথ প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

অর্থনীতিবিদেরা বর্তমান পরিস্থিতিকে ‘লো-হায়ার, লো-ফায়ার’ বা কম নিয়োগ ও কম ছাঁটাইয়ের অর্থনীতি বলছেন। গ্লাসডোরের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বের প্রায় ২১ শতাংশ কর্মী তাঁদের বর্তমান ক্যারিয়ার ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে চরম অসন্তুষ্ট।

তবে হতাশা বাড়লেও চাকরি ছাড়ার হার এত দিন কম ছিল। ২০২২ সালের এপ্রিলে ১৭ শতাংশ কর্মী অসন্তুষ্ট ছিলেন এবং তখন চাকরি ছাড়ার হার ছিল ৩ শতাংশ। বিপরীতে ২০২৬ সালের সেপ্টেম্বরে অসন্তোষ ২১ শতাংশে পৌঁছালেও চাকরি ছাড়ার হার নেমে আসে মাত্র ২ দশমিক ১ শতাংশে। মূলত দীর্ঘমেয়াদি বেকারত্বের ভয়ে কর্মীরা নিশ্চিত সুযোগ না পেয়ে চাকরি ছাড়ার সাহস পাচ্ছিলেন না।

৫০তম বিসিএসের চূড়ান্ত ফল আটকে আছে ৪৬তম বিসিএসের গেজেটের অপেক্ষায়

বাড়ছে চাকরি ছাড়ার ঝুঁকি—

ইনডিডের জব পোস্টিং ইনডেক্স বলছে, ২০২২ সালের পর ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো বার্ষিক ভিত্তিতে চাকরির বিজ্ঞাপন বেড়েছে। গ্লাসডোরের প্রধান অর্থনীতিবিদ ড্যানিয়েল ঝাও বর্তমান শ্রমবাজারকে একটি ‘চাপ দিয়ে রাখা স্প্রিং’-এর সঙ্গে তুলনা করেছেন।

তাঁর মতে, কর্মীদের ভেতরে দীর্ঘদিনের চাপা ক্ষোভ ও শক্তি জমে আছে। বাজারে নতুন নিয়োগ বাড়তে শুরু করলেই কর্মীরা আত্মবিশ্বাস ফিরে পাবেন এবং পুরোনো চাকরি ছাড়তে শুরু করবেন। এতে শূন্য হওয়া পদগুলোতে বেকার তরুণদের কাজের নতুন সুযোগ তৈরি হবে।

প্রতিবেদনে দেখা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা প্রভাবিত খাত—সফটওয়্যার ডেভেলপমেন্ট, প্রকৌশল এবং ব্যাংকিং খাতে আগে নিয়োগ কম ছিল। এখন এসব খাতে নতুন চাকরির বিজ্ঞাপন বাড়ছে। ফলে দীর্ঘদিন আটকে থাকা কর্মীরা এসব খাতেই সবচেয়ে বেশি চাকরি বদলাতে পারেন। অন্যদিকে স্বাস্থ্যসেবা খাতে নিয়োগের গতি কিছুটা ধীর হয়েছে।

সরকারিভাবে ব্রুনেইয়ে কাজের সুযোগ পাবেন ৩৭০ জন

বাংলাদেশের প্রেক্ষাপট ও সম্ভাব্য প্রভাব

আন্তর্জাতিক শ্রমবাজারের এই চিত্রের সঙ্গে বাংলাদেশের বাস্তবতার বেশ মিল রয়েছে। দেশে উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক চাপের কারণে বেসরকারি খাতে নতুন নিয়োগ দীর্ঘদিন ধরেই মন্থর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে শিক্ষিত বেকারের হার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ফলে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা বেতন বা পদোন্নতি নিয়ে অসন্তুষ্ট থাকলেও চাকরি ছাড়ার ঝুঁকি নিতে পারছেন না।

তবে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি , সফটওয়্যার, বেসরকারি ব্যাংকিং, টেলিকম এবং তৈরি পোশাক খাতের মধ্যম সারির ব্যবস্থাপনায় চাপা অসন্তোষ প্রবল। বিশেষ করে ফ্রিল্যান্সিং ও রিমোট জবের মাধ্যমে দেশের আইটি পেশাজীবীরা সরাসরি আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত। বিশ্ববাজারে প্রযুক্তি খাতে নিয়োগ বাড়লে দেশের দক্ষ সফটওয়্যার প্রকৌশলী ও আইটি কর্মীদের মধ্যে চাকরি ছাড়ার প্রবণতা বাড়তে পারে।

ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা

এ ছাড়া দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ালে এবং ব্যাংকিং ও করপোরেট খাতে নতুন বিনিয়োগ এলে দীর্ঘদিন একই পদে আটকে থাকা কর্মীরা ভালো বেতনের আশায় প্রতিষ্ঠান বদলাবেন। এতে দেশীয় প্রতিষ্ঠানগুলোর জন্য দক্ষ কর্মী ধরে রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

তবে গ্লাসডোরের অর্থনীতিবিদ ড্যানিয়েল ঝাও সতর্ক করে বলেছেন, ২০২৭ সালে ভূরাজনৈতিক অস্থিরতা, জ্বালানির দাম কিংবা মূল্যস্ফীতি আবার বাড়লে চাকরির বাজারের এই ইতিবাচক গতি থমকে যেতে পারে। তাই প্রতিষ্ঠানগুলোকে এখনই কর্মীদের বেতন ও কাজের পরিবেশের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সিএনবিসি অবলম্বনে

Read full story at source