যুক্তরাষ্ট্রে সাইবার হামলায় ব্যাংকসহ ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের তথ্য চুরি

· Prothom Alo

যুক্তরাষ্ট্রে সাইবার হামলা চালিয়ে দেশটির সবচেয়ে বড় ব্যাংক জেপি মরগান চেজের গ্রাহকদের পাশাপাশি ভিসা ও মাস্টারকার্ড ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করেছে ‘এনজিরোএন’ নামের একদল সাইবার অপরাধী। গতকাল বৃহস্পতিবার জেপি মরগান চেজের কর্মকর্তারা জানান, গ্রাহকের নাম ও ই–মেইল ঠিকানা এই সাইবার হামলায় চুরি হয়ে থাকতে পারে। ক্রেডিট কার্ড জায়ান্ট ভিসা ও মাস্টারকার্ডও একই হামলার শিকার হয়েছে। একটি র‍্যানসমওয়্যার গোষ্ঠী এই হামলা চালিয়েছে। গোষ্ঠীটি দাবি করেছে, তাদের কাছে কয়েক হাজার গ্রাহকের ব্যক্তিগত রেকর্ড, ফোন নম্বর এমনকি রেস্তোরাঁ ও হোটেল বুকিংয়ের তথ্যও রয়েছে।

Visit truewildslot.com for more information.

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোকরাডার জানিয়েছে, এনজিরোএন নামের একদল সাইবার অপরাধী ডার্ক ওয়েবে এই হামলার দায় স্বীকার করেছে। ধারণা করা হচ্ছে, ১৬ নভেম্বর বা তার কাছাকাছি সময়ে চেজ, ভিসা এবং মাস্টারকার্ডের ওপর এই হামলা চালানো হয়েছিল। একই দিনে জেপি মরগান চেজ এবং অন্যান্য বড় ব্যাংকগুলো একটি বিশাল সিস্টেম বিভ্রাটের শিকার হয়েছিল।

জেপি মরগান চেজের তথ্য অনুযায়ী, এই সাইবার হামলার লক্ষ্য ছিল তৃতীয় পক্ষের বিক্রেতা প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের কাছে আর্থিক প্রতিষ্ঠানটির মার্কেটিংবিষয়ক তথ্য ব্যবহারের অনুমতি ছিল। তবে এই সাইবার হামলা গত সপ্তাহ ধরে ব্যাংক, প্রযুক্তিপ্রতিষ্ঠান এবং ফেডারেল সংস্থাকে প্রভাবিত করা চলমান বৈশ্বিক বিভ্রাটের সঙ্গে যুক্ত নয়।

ভিসা কর্তৃপক্ষ জানিয়েছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের তৃতীয় পক্ষের একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এ হামলার শিকার হয়েছে। তবে ব্যবহারকারীদের অর্থ লেনদেনের তথ্য এবং ক্রেডিট কার্ড নম্বর চুরি হয়নি। মাস্টারকার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, এই  সাইবার হামলা খুব সামান্যসংখ্যক কার্ড ব্যবহারকারীকে প্রভাবিত করেছে। ক্ষতিগ্রস্ত কার্ড ব্যবহারকারীরা মূলত একটি নির্দিষ্ট রিওয়ার্ডস প্রোগ্রামে যুক্ত ছিলেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সাইবারনিউজ দাবি করেছে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভিসার ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য তাদের হাতে এসেছে। এসব তথ্যের মধ্যে ভিসা কার্ড ব্যবহারকারীদের পুরো নাম, ব্যক্তিগত ই–মেইল ঠিকানা এবং মুঠোফোন নম্বর রয়েছে। সাইবার অপরাধীরা জেপি মরগান চেজ থেকেও হাজার হাজার গ্রাহকের ই–মেইল ঠিকানা চুরি করেছে। ডার্ক ওয়েবে এসব তথ্য প্রকাশ করার আগে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে মুক্তিপণ পরিশোধের জন্য ৪৮ ঘণ্টা সময়ও দিয়েছিল এনজিরোএন।

সূত্র: ডেইলি মেইল

Read full story at source