কন্যার পিতৃতর্পণ

· Prothom Alo

ছায়ানটের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্বনামধন্য অধ্যাপক হিসেবেই যাঁর পরিচয় পেতে ও দিতে অভ্যস্ত এ দেশের মানুষ, তাঁদের স্মৃতিতে হয়তো এখনো জাজ্জ্বল্যমান যে সেই সন্জীদা খাতুন কাজী মোতাহার হোসেনের সুযোগ্য সন্তান। পিতা বিখ্যাত হলেই সন্তানকেও যশস্বী হতে হবে, এমন কোনো কথা নেই। অধিকাংশ ক্ষেত্রেই তা পরিলক্ষিত হয় না। তবে ব্যতিক্রম সন্জীদা খাতুন। পিতার বহুবর্ণিল জীবন ও কর্মের দ্যুতিতে উজ্জ্বল, শাণিত ও প্রাণিত হয়েছেন তিনি। পিতার বিচিত্রমাত্রিক কর্মযজ্ঞের জাদুতে তাঁর মন নিষিক্ত। বিশ শতকের অন্তত ছয়টি দশকে পরিসংখ্যানচর্চা, লেখালেখি, দাবা খেলা ও বুদ্ধির মুক্তি আন্দোলনকে সংগঠিত করতে অত্যন্ত তৎপরতা দেখিয়েছেন কাজী মোতাহার হোসেন। উল্লেখ্য, বাংলাদেশের প্রথম জাতীয় অধ্যাপক তিনিই। পিতাকে পারিবারিক পরিমণ্ডলে কাছ থেকে পর্যবেক্ষণের সুযোগ হাতছাড়া করেননি কন্যা। তাঁর সেসব পর্যবেক্ষণ ও সাহিত্যিক মূল্যায়নই উঠে এসেছে ‘আমার বাবা কাজী মোতাহার হোসেন’ শীর্ষক স্মৃতিচারণমূলক গ্রন্থে। গ্রন্থটি পড়তে গিয়ে পাঠক উপলব্ধি করবেন যে পারিবারিক সম্পর্কের স্বাভাবিক লবণ বইটিতে পরিমিত মাত্রায় উপস্থিত। এগুলো ছেঁকে ফেললে স্বাদটা পানসে হতে পারত। আবার বেশি হলে মনের ঝাল উগরে দেওয়ার সমূহ সম্ভাবনা থাকত।

‘জীবন পথিক কাজী মোতাহার হোসেন’, ‘আমার বাবা’ ও ‘আব্বু কাজী মোতাহার হোসেন’ শিরোনামের লেখাগুলোয় তাঁর ব্যক্তিজীবনের নানা অনুষঙ্গ, পারিবারিক সম্পর্কের নিবিড়তা ও স্মৃতিনির্ভর কথকতা বিশেষ তাৎপর্য পেয়েছে। এগুলোতে লেখক কাজী মোতাহার হোসেনের জন্ম, শৈশব, শিক্ষাজীবন, বৃত্তিলাভ এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন পর্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও অসামান্য মেধা, অধ্যবসায় ও অদম্য শিক্ষানুরাগের মধ্য দিয়ে তিনি নিজের শিক্ষাজীবনকে এগিয়ে নিয়েছেন।

গ্রন্থটির সূচিপত্রের বিন্যাসেই কাজী মোতাহার হোসেনের জীবন, ব্যক্তিত্ব, পারিবারিক পরিমণ্ডল, শিক্ষাদর্শন ও মননজগতের বহুমাত্রিক পরিচয় তুলে ধরার প্রয়াস লক্ষ করা যায়। বিষয়বস্তুর বিন্যাসে একদিকে যেমন রয়েছে তাঁর জীবনসংগ্রাম, পথচলা ও কর্মময় জীবনের পরিচয়; অন্যদিকে তেমনি উঠে এসেছে পরিবারের অন্তরঙ্গ স্মৃতিতে সংরক্ষিত এক স্নেহশীল পিতা ও মানবিক মানুষের প্রতিচ্ছবি। অনেক অজানা কথা উঠে এসেছে সুচারু গদ্যে। প্রচুর জ্ঞাতব্য তথ্যও দিয়েছেন লেখক। ‘জীবন পথিক কাজী মোতাহার হোসেন’, ‘আমার বাবা’ ও ‘আব্বু কাজী মোতাহার হোসেন’ শিরোনামের লেখাগুলোয় তাঁর ব্যক্তিজীবনের নানা অনুষঙ্গ, পারিবারিক সম্পর্কের নিবিড়তা ও স্মৃতিনির্ভর কথকতা বিশেষ তাৎপর্য পেয়েছে। এগুলোতে লেখক কাজী মোতাহার হোসেনের জন্ম, শৈশব, শিক্ষাজীবন, বৃত্তিলাভ এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন পর্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও অসামান্য মেধা, অধ্যবসায় ও অদম্য শিক্ষানুরাগের মধ্য দিয়ে তিনি নিজের শিক্ষাজীবনকে এগিয়ে নিয়েছেন। বৃত্তির অর্থই ছিল তাঁর উচ্চশিক্ষা অব্যাহত রাখার অন্যতম প্রধান অবলম্বন। লেখকের পিতার দারিদ্র্যের বর্ণনা পাঠককেও সিক্ত ও অনুপ্রাণিত করবে। ঝরঝরে গদ্যে লেখক লিখেছেন, ‘তিনি তখন কুষ্টিয়ায় স্কুলে পড়তেন। তখন তাঁর একটিই ধুতি ছিল। তখনকার ছেলেরা ধুতিই পরতেন। প্রতিদিন সকালে ধুতি ধুয়ে রোদে শুকোতে দিতেন। শুকিয়ে স্কুলে যেতে একটু দেরি হয়ে যেত। স্কুলের এক শিক্ষক প্রতিদিন এটা লক্ষ করতেন।... পরে তিনি কাজী মোতাহারকে কাপড় কেনার জন্য টাকা দিয়েছিলেন।’

Visit casino-promo.biz for more information.

১৯১৯ সালে ঢাকা কলেজ থেকে বিএ অনার্স পরীক্ষায় পূর্ববঙ্গ ও আসাম অঞ্চলে প্রথম স্থান অধিকার করে কাজী মোতাহার হোসেন মাসিক ৩০ টাকা বৃত্তি লাভ করেন। নিজের পড়াশোনার ব্যয় নির্বাহের পাশাপাশি সেই বৃত্তির অর্থ থেকে গ্রামের বাড়িতে বাবার জন্যও টাকা পাঠাতেন। ১৯২১ সালে পদার্থবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণিতে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে তাঁর বিশ্ববিদ্যালয়জীবনের পরিসমাপ্তি ঘটে। এ দীর্ঘ শিক্ষাযাত্রায় তিনি জ্যোতিন্দ্রমোহন রায়, সুভাষ বসু, আচার্য প্রফুল্লচন্দ্র, মুহম্মদ শহীদুল্লাহ, সত্যেন বোস, প্রশান্তচন্দ্র মহলানবিশ, গিরিশচন্দ্র সেন, কাজী আবদুল ওদুদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়সহ বহু বিশিষ্ট মনীষীর সান্নিধ্য লাভ করেন। এসব অভিজ্ঞতা তাঁর জ্ঞানচর্চা ও মননজগতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

‘কাজী মোতাহারের শিক্ষাধারা’ এবং ‘পিতা ও শিক্ষক’ রচনায় প্রতিফলিত হয়েছে মোতাহারের শিক্ষাভাবনা, জ্ঞানচর্চার প্রতি অনুরাগ, শিক্ষকসুলভ প্রজ্ঞা ও প্রজন্ম নির্মাণের প্রত্যয়। ‘নজরুল ও তাঁর মোতিহার’ শিরোনামটি কাজী মোতাহার হোসেনের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কের একটি বিশেষ সাংস্কৃতিক ও ঐতিহাসিক অনুষঙ্গ উন্মোচন করে। কাজী নজরুল বেশ কয়েকবারই বর্ধমান হাউসে আতিথ্য গ্রহণ করেছেন। নজরুল তাঁর যাপিত জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী ছিলেন। হৃদ্যতার বহিঃপ্রকাশ হিসেবে নজরুল মোতাহারকে ‘মোতিহার’ নাম দিয়েছিলেন।

‘কাজী মোতাহারের শিক্ষাধারা’ এবং ‘পিতা ও শিক্ষক’ রচনায় প্রতিফলিত হয়েছে মোতাহারের শিক্ষাভাবনা, জ্ঞানচর্চার প্রতি অনুরাগ, শিক্ষকসুলভ প্রজ্ঞা ও প্রজন্ম নির্মাণের প্রত্যয়। ‘নজরুল ও তাঁর মোতিহার’ শিরোনামটি কাজী মোতাহার হোসেনের সঙ্গে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সম্পর্কের একটি বিশেষ সাংস্কৃতিক ও ঐতিহাসিক অনুষঙ্গ উন্মোচন করে। কাজী নজরুল বেশ কয়েকবারই বর্ধমান হাউসে আতিথ্য গ্রহণ করেছেন। নজরুল তাঁর যাপিত জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী ছিলেন। হৃদ্যতার বহিঃপ্রকাশ হিসেবে নজরুল মোতাহারকে ‘মোতিহার’ নাম দিয়েছিলেন। একবার কাজী মোতাহারের দাড়ি কামানো উপলক্ষে খুনসুটি করে নজরুল ‘দাড়ি বিলাপ’ নামে একটি সরস কবিতা লিখেছিলেন:

‘হে আমার দাড়ি!

একাদশ বর্ষ পরে গেলে আজি ছাড়ি,

আমারে কাঙাল করি, শূন্য করি বুক

শূন্য এ চোয়াল, আজি শূন্য এ চিবুক।’

তা ছাড়া ফজিলতুন্নেসা, প্রতিভা বসু ওরফে রানু সোম, নোটন—তাঁদের প্রসঙ্গগুলো আরেক নজরুলকে উপস্থাপন করবে পাঠকের সামনে।

‘আধুনিক চিন্তার সঞ্চরণ’ রচনায় প্রতিফলিত হয়েছে কাজী মোতাহারের মননশীলতা, মুক্তবুদ্ধি ও আধুনিকতাবোধের পরিচয়। পরিশিষ্টে সংযোজিত ‘কাজী মোতাহার হোসেন জীবনালেখ্য’ গ্রন্থটিকে দিয়েছে তথ্যগত পূর্ণতা এবং পাঠকের জন্য একটি প্রামাণ্য জীবনপরিচয়ের অবলম্বন।

সব মিলিয়ে গ্রন্থটি একজন মনীষীর জীবন ও মননের পাশাপাশি তাঁর পারিবারিক ও বৌদ্ধিক উত্তরাধিকারের বিশ্বস্ত চিত্র নির্মাণ করেছে। গ্রন্থটিতে বেশ কিছু বিষয়ের পুনরাবৃত্তি লক্ষণীয়। তথাপি কাজী মোতাহার হোসেন ও তাঁর সময়-সমাজ-কর্ম সম্বন্ধে জানার জন্য এর কোনো বিকল্প নেই।

...

আমার বাবা কাজী মোতাহার হোসেন

সন্জীদা খাতুন

প্রকাশক: প্রথমা প্রকাশন

প্রচ্ছদ: মাসুক হেলাল

প্রকাশ: নভেম্বর ২০২৫

পৃষ্ঠা: ৮৮; মূল্য: ২২০ টাকা

Read full story at source