এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন ফ্যাসিলিটি উদ্বোধন করল ওমেরার
· Prothom Alo

দেশের এলপিজি খাতে সিলিন্ডারের নিরাপত্তা ও মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে ওমেরা পেট্রোলিয়াম লিমিটেড ও ওমেরা সিলিন্ডার্স লিমিটেড। এর অংশ হিসেবে সম্প্রতি বাগেরহাটের মোংলায় পূর্ণাঙ্গ এলপিজি সিলিন্ডার রিফারবিশমেন্ট ও রিকোয়ালিফিকেশন ফ্যাসিলিটি (আরএফএস) উদ্বোধন করেছে ওমেরা।
Visit extonnews.click for more information.
স্থাপনাটির উদ্বোধন করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় আরও ছিলেন বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক মোহাম্মদ মহসিন উদ্দিন, বিইআরসির সদস্য মোহাম্মদ শহীদ সারওয়ার ও পরিচালক (বিদ্যুৎ) রেজাউল করিম খান। ছিলেন ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের সিইও তানজীম চৌধুরী, সিওও মাথিন্দ্রা ডি জয়সাসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে বক্তারা দেশের এলপিজি খাতের দ্রুত প্রবৃদ্ধির পাশাপাশি গ্রাহক নিরাপত্তা নিশ্চিত করতে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডারগুলোর নিয়মিত পুনঃপরীক্ষা ও বিধিমালা কঠোরভাবে পালনের ওপর জোর দেন। তাঁরা জানান, একটি দুর্ঘটনা পুরো শিল্পের প্রতি মানুষের আস্থা নষ্ট করতে পারে। এ জন্য শুধু কারখানা নয়, বরং পরিবেশক ও খুচরা বিক্রেতা পর্যায়েও সিলিন্ডার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ জরুরি।
পাশাপাশি আমদানির উৎসে বড় পরিবর্তন ও গৃহস্থালি খাতে ৮০ শতাংশ ব্যবহারের তথ্য তুলে ধরে বক্তারা বাড়িতে সরবরাহব্যবস্থাকে একটি মানসম্মত কাঠামোর আওতায় আনার তাগিদ দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা আরএফএস স্থাপনা এবং ওমেরার মোংলা টার্মিনাল পরিদর্শন করেন।