রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে আম্মারের নেতৃত্বে অবস্থান কর্মসূচি

· Prothom Alo

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করছেন তাঁরা।

Visit umafrika.club for more information.

আজ বেলা একটা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি চলার খবর পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন রাকসুর সদ্য সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ও রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক সালাহউদ্দিন আম্মার।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু ১৫ নভেম্বর, সাপ্লিমেন্টারিতে উত্তীর্ণদেরও যেভাবে সুযোগ

এমন কর্মসূচিতে বাধ্য হয়েছেন দাবি করে সালাহউদ্দিন আম্মার প্রথম আলোকে বলেন, ‘রাকসু শেষ হয়েছে এক মাস হলো। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ইতিবাচক তৎপরতা দেখা যায়নি। দায়িত্বে থাকাকালীন আমরা বারবার এ বিষয়ে প্রশাসনকে চাপ প্রয়োগ করেছি। কিন্তু প্রশাসন নানাভাবে এড়িয়ে গেছে।’

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফুল ইসলাম।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের প্রধান ফটকে এ কর্মসূচি শুরু হয়

এর আগে গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনকারীরা। একই দাবিতে ১ নভেম্বর তাঁরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। পরে ১২ নভেম্বর চার দিনের সময় বেঁধে দেন।

এদিকে বেলা সোয়া ১১টার দিকে ঘটনাস্থলে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমানসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা। এ সময় প্রক্টর আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘ভাইস চ্যান্সেলর (ভিসি) একটি মিটিংয়ে আছেন। তাঁর বার্তা আমি পৌঁছে দিচ্ছি। তোমরা উপাচার্যের কনফারেন্স কক্ষে গিয়ে বসো। সেখানে আলাপ-আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসা যাবে।’

এর জবাবে সালাহউদ্দিন আম্মার বলেন, ‘এ বিষয়ে আলোচনার জন্য উপাচার্য মহোদয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু তিনি কোনো সময় দেননি। আমরা উপাচার্যের কনফারেন্স কক্ষে গিয়ে বসব না। যা আলোচনা হবে, এখানে মিডিয়ার (গণমাধ্যমের) সামনে হবে। আমরা শান্তিপূর্ণভাবে এখানেই অবস্থান কর্মসূচি পালন করব।’

Read full story at source