কাতারে বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন

· Prothom Alo

কাতারের রাজধানী দোহায় নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে কাতার বন্ধুসভা। ১৩ নভেম্বর দোহায় স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগির পাশাপাশি উদ্বোধন করা হয় কাতার বন্ধুসভার নিজস্ব ওয়েবসাইট।

Visit casino-promo.biz for more information.

সন্ধ্যায় শুরু হওয়া অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বইমেলা সম্পাদক শরীফ হোসাইন। ততক্ষণে কাতারের বিভিন্ন এলাকা থেকে চলে আসেন বন্ধুসভার সদস্যরা। এরপর মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতার বন্ধুসভার সভাপতি শাকিল আহমেদ। সঞ্চালনা করেন দুর্যোগ ও ত্রাণ সম্পাদক শাহ এম এ সালমান। শুভেচ্ছা বক্তব্যে উপদেষ্টা আবজল আহমেদ ও বুরহান উদ্দিন বিগত ছয় বছরে কাতারে বন্ধুসভার কার্যক্রম, সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বের বন্ধন এবং প্রবাসে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন।

স্বাগত বক্তব্যে যুগ্ম সাধারণ সম্পাদক সত্য রায় বন্ধুসভাকে এগিয়ে নিতে উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বন্ধুসভার সাম্প্রতিক বিভিন্ন আয়োজন ও কার্যক্রম নিয়ে মূল্যায়ন ও অনুভূতি প্রকাশ করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম ও নতুন বন্ধু হাবিব। তাঁরা ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানকে সামনে রেখে কাতার বন্ধুসভার লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুসারে দেশ, মানুষ ও সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে অন্যতম আকর্ষণ ছিল কাতার বন্ধুসভার নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন। বন্ধুসভা কাতার শাখার অর্ধযুগে পদার্পণ উপলক্ষে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সবার কাছে সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ওয়েবসাইট চালু করা হয়। এ সময় সবাইকে নিয়ে উপদেষ্টা আবজল আহমেদ আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট উদ্বোধন করেন। পরে ওয়েবসাইটটি তৈরি ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বন্ধুসভার উপদেষ্টা তামীম রায়হানের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়

সমাপনী বক্তব্যে সভাপতি শাকিল আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, কাতারে বন্ধুসভার অর্ধযুগের এই জয়যাত্রা দিনে দিনে আরও ব্যাপক ও সুদূরপ্রসারী এবং দেশ ও মানুষের কল্যাণে কাজ আরও গতিশীল হবে।

শেষে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। প্রাণোচ্ছল পরিবেশে উপস্থিত বন্ধুরা একে অপরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জিহাদ, অর্থ সম্পাদক মতিউর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জিয়াউল হক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক রাকিব হাসান, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, বইমেলা সম্পাদক শরীফ হোসাইনসহ কাতার বন্ধুসভার সক্রিয় সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

উপদেষ্টা, কাতার বন্ধুসভা

Read full story at source