আমিও শুনছি আমার বিয়ে: মিমি চক্রবর্তী

· Prothom Alo

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? কয়েক দিন ধরে এ নিয়ে সরগরম পশ্চিমবঙ্গের বিনোদনজগৎ। গুঞ্জন, আগামী ৫ ডিসেম্বর বিয়ে করতে পারেন অভিনেত্রী। পাত্র নাকি বিনোদনজগতের কেউ নন, সিদ্ধার্থ দত্ত নামের এক ব্যক্তি। শুধু বিয়ের তারিখ বা পাত্রের পরিচয় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে মিমির বিয়ের একটি আমন্ত্রণপত্রও। আর সেই কার্ডে রয়েছে বিশেষ চমক।

তবে এত আলোচনা, জল্পনা আর বিয়ের কার্ড প্রকাশ্যে আসার পরও মিমি নিজে বিয়ের খবর নিশ্চিত করেননি। বরং কয়েক সপ্তাহ আগে এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্ন শুনে তাঁর উত্তর ছিল বেশ মজার—‘আমিও শুনছি আমার বিয়ে।’ ফলে সত্যিই কি নতুন জীবনের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী, নাকি সবটাই গুঞ্জন—এখন সেই প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে।

Visit h-doctor.club for more information.

বিয়ের কার্ডে বর-কনের সঙ্গে তিন পোষ্য
মিমির বিয়ের গুঞ্জনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে আমন্ত্রণপত্রটি নিয়ে। কার্ডের নকশায় দেখা যাচ্ছে, বিয়ের মণ্ডপে বসে আছেন বর ও কনে। তাঁদের সঙ্গে রয়েছে তিনটি পোষ্য কুকুর। মিমির পোষ্যপ্রেমের কথা যাঁরা জানেন, তাঁদের কাছে বিষয়টি বেশ স্বাভাবিকই মনে হয়েছে।

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে

অভিনেত্রীর জীবনে পোষ্যদের গুরুত্ব অনেক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই তাঁদের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করেন তিনি। কখনো পোষ্যদের জন্মদিন উদ্‌যাপন, কখনো ছুটির দিনের আনন্দ, আবার কখনো তাদের সঙ্গে ঘরোয়া সময় কাটানোর ছবি দেখা যায় তাঁর পোস্টে। নিজের পরিবারের সদস্যের মতোই আগলে রাখেন এই প্রাণীদের। তাই বিয়ের মতো বিশেষ আয়োজনের আমন্ত্রণপত্রেও তাদের জায়গা দেওয়ার বিষয়টি নজর কেড়েছে।

কার্ডে থাকা তিন পোষ্যের নাম চিকু জুনিয়র, ম্যাক্স ও জাদু বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এটি বিয়ের মূল অনুষ্ঠানের আমন্ত্রণপত্র, নাকি কলকাতার সম্ভাব্য রিসেপশনের কার্ড, তা এখনো পরিষ্কার নয়।

কে সেই পাত্র
বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মিমির সম্ভাব্য জীবনসঙ্গীর নাম সিদ্ধার্থ দত্ত। তিনি বিনোদনজগতের সঙ্গে যুক্ত নন। পেশাগতভাবে তিনি মার্চেন্ট নেভির সঙ্গে যুক্ত বলে কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে। আবার কোনো কোনো প্রতিবেদনে তাঁকে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা বলা হয়েছে। তবে তাঁর পেশা ও পরিচয় সম্পর্কে মিমি কিংবা তাঁর ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে নির্ভরযোগ্য আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গুঞ্জন রয়েছে, বেশ কয়েক বছর ধরেই সিদ্ধার্থের সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। তবে ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি। প্রেমের সম্পর্ক কিংবা জীবনসঙ্গী নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি তিনি। ফলে তাঁর বিয়ের খবর সামনে আসতেই পাত্রের পরিচয় নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।

‘রক্তবীজ ২’ সিনেমার গানে মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

কালিম্পংয়ে বিয়ের আয়োজন?
বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে আগামী ৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের পাহাড়ি শহর কালিম্পংয়ে বিয়ের অনুষ্ঠান হতে পারে। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও অল্প কয়েকজন অতিথি উপস্থিত থাকবেন বলে শোনা যাচ্ছে। এরপর কলকাতায় ফিরে চলচ্চিত্রজগতের বন্ধু, সহকর্মী ও পরিচিতদের নিয়ে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে পারেন অভিনেত্রী।

এমন আয়োজনের পেছনে মিমির পাহাড়প্রেমের কথাও সামনে এসেছে। জলপাইগুড়িতে তাঁর বেড়ে ওঠা। উত্তরবঙ্গের প্রকৃতি ও পাহাড়ের প্রতি তাঁর বিশেষ টান রয়েছে। তাই কলকাতার জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে পাহাড়ি পরিবেশে ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করেছেন—এমনটাই দাবি বিভিন্ন প্রতিবেদনের।

এদিকে সম্প্রতি কলকাতায় ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের দোকানের সামনে দেখা গেছে মিমিকে। সঙ্গে ছিলেন তাঁর ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। এর পর থেকেই অনেকে ধারণা করছেন বিয়ের পোশাকের প্রস্তুতি নিতেই সেখানে গিয়েছিলেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মিমি চক্রবর্তী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

বিয়ে নিয়ে মিমি নিজে কী বলেছিলেন

মিমির বিয়ের গুঞ্জন নতুন নয়। গত অক্টোবর মাসে আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। তখন তাঁর প্রতিক্রিয়া ছিল, ‘আমিও শুনছি আমার বিয়ে।’কথার ফাঁকে জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, সে বিষয়েও নিজের পছন্দের কথা জানিয়েছিলেন মিমি। তাঁর কথায়, জীবনসঙ্গী হতে হবে ভালো মানুষ, ভালো বন্ধু ও হাসিখুশি স্বভাবের।

মিমির মতো ঘুরতে ভালোবাসেন, এমন কাউকেই পছন্দ তাঁর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাঁর ‘বাচ্চাদের’ ভালোবাসতে হবে। এখানে অবশ্য নিজের পোষ্যদের কথাই বুঝিয়েছেন অভিনেত্রী।বিয়ের প্রসঙ্গ উঠতেই মিমি আবার মজার ছলে বলেন, অন্যদের বিয়েতে যেতে তাঁর বেশ ভালো লাগে। তবে খাবারের তালিকায় নিরামিষ খাবার বেশি রাখার অনুরোধও করেন। কারণ, তিনি মাছ-মাংস খান না। কবে নিজের বিয়ে করবেন, এমন প্রশ্নে হাসতে হাসতে তাঁর উত্তর, ‘যখন বিয়ে হবে, তখন বিয়ে নিয়ে ভাবব।

পাহাড়ে বিয়ে করছেন মিমি, পাত্র কে

’অভিনয় থেকে রাজনীতি, আলোচনায় মিমি

মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল থাকলেও তাঁর পরিচিতি মূলত অভিনয়ের কারণে। ২০১০ সালে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’তে পুপে চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক। ‘বোঝে না সে বোঝে না’, ‘প্রলয়’, ‘গোলন্দাজ’, ‘পোস্ত’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত হয়েছিলেন মিমি।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালে আর নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান তিনি।সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় অভিনয় করেও আলোচনায় এসেছেন মিমি।

Read full story at source